1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
গাজীপুরে কর্মরত এশিয়ান টিভির প্রতিনিধি সভা অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
১০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে অপহরণ করে হত্যাচেষ্টা: ভাঙ্গুড়ায় ১০ জনের বিরুদ্ধে আদালতে মামলা পটিয়া প্রেস ক্লাবে প্রকাশ্যে সাংবাদিকদের ওপর হামলা, আহত ১ মাগুরায় জেলা  কারাগারে ব্যতিক্রমধর্মী স্বাস্থ্যসেবা কার্যক্রম প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিত গফরগাঁওয়ে তরুণ নাহিয়ান রবিন হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও সুষ্ঠু বিচারের দাবি জানালেন মেয়র প্রার্থী একরাম উল্লাহ গুজব, মানহানি ও ভুয়া কনটেন্ট ঠেকাতে সাইবার সুরক্ষা আইন সংশোধনের উদ্যোগ: স্বরাষ্ট্রমন্ত্রী  রাশিয়ার শ্রমবাজারে ১ লাখ কর্মী পাঠাতে চায় বাংলাদেশ চৌফলদণ্ডীতে রাখাইনদের প্রাচীন শ্মশান দখলের অভিযোগ ঈদগাঁওয়ে হাসপাতাল সড়কে হাটু পানি,  বাড়ছে জনদুর্ভোগ মেদাকচ্ছপিয়া ঢালায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ২

গাজীপুরে কর্মরত এশিয়ান টিভির প্রতিনিধি সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদকঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ৩০ জানুয়ারি, ২০২১
  • ৩০৯ বার

গাজীপুরে কর্মরত এশিয়ান টেলিভিশনের সকল প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা করেছেন এশিয়ান টিভি ও এশিয়ান গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ হারুন-উর-রশীদ, সিআইপি।
গতকাল বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) বিকাল ৩টায় টঙ্গী “হোটেল জাভান” এর হল রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় টঙ্গী ও পুবাইল প্রতিনিধি ফরিদ আহমেদ নয়নের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এশিয়ান টিভি ও এশিয়ান গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ হারুন-উর-রশীদ, সিআইপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এশিয়ান টেলিভিশনের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর সাজ্জাদ হোসাইন রশীদ (পারভেজ) , জেনারেল ম্যানেজার শাহ রেজাউল মাহমুদ, কাজী এন্ড কোং এর ম্যানেজিং ডিরেক্টর ফয়সাল আহমেদ, এশিয়ান টিভির ব্রডকাস্ট ম্যানেজার আনোয়ার হোসাইন প্রমূখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন, গাজীপুর প্রতিনিধি মাহমুদুল হাসান ও উত্তর প্রতিনিধি আরিফ খান আবির।
আলোচনা শেষে গাজীপুরের কর্মরত সকল প্রতিনিধিগন প্রধান অতিথি এবং বিশেষ অতিথিদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net