1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঈদগাঁওয়ে হাসপাতাল সড়কে হাটু পানি,  বাড়ছে জনদুর্ভোগ - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো জিই হেলথকেয়ারের ‘হেলথ এক্সপ্রেস’ চালু নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটের স্মারকলিপি প্রদান হাটহাজারী মাদরাসা ছাত্র আরিফুল ইসলামের আকস্মিক মৃত্যু : মাগফিরাত কামনায় জামেয়ার মহাপরিচালক আলেমগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণেই জুলাই আন্দোলন সফল হয় : আল্লামা শেখ আহমদ জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে কোম্পানীগঞ্জে ১১ দলীয় ঐক্য জোটের গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত  কোম্পানীগঞ্জে জুলাই গনঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও বিশেষ মোনাজাত  “স্পেশাল ট্রাইব্যুনালে জুলাই গণহত্যার বিচার করেন, জনগণ আপনাদের ছাড়বে না: সাক্কু ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবসের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতাল আমিলাইষে ফ্রি চিকিৎসা ক্যাম্পে ২ হাজার রোগীকে সেবা, বিনামূল্যে ওষুধ বিতরণ চন্দনাইশ থানা পুলিশের অভিযানে ৩ আসামী গ্রেফতার

ঈদগাঁওয়ে হাসপাতাল সড়কে হাটু পানি,  বাড়ছে জনদুর্ভোগ

সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার
  • আপডেট টাইম : সোমবার, ৮ জুন, ২০২৬
  • ৯৬ বার

কক্সবাজারের ঈদগাঁও  হাসপাতাল সড়কে দীর্ঘদিন ধরে পরিকল্পিত ড্রেনেজ ও পয়োনিষ্কাশন ব্যবস্থার অভাবে জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে। সামান্য বৃষ্টিতেই সড়কের বিভিন্ন স্থানে হাটু পরিমান পানি জমে থাকে।

 

ফলে পথচারী, রোগী, স্বজন এবং স্থানীয় ব্যবসায়ীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। ড্রেনেজ ব্যবস্থা না থাকায় ময়লা-আবর্জনা ও বিভিন্ন ধরনের বর্জ্য সড়কের পাশে জমে থেকে পরিবেশ দূষণের পাশাপাশি জনস্বাস্থ্যের জন্যও হুমকি সৃষ্টি করছে।

 

ব্যবসায়ী ও স্থানীয়দের অভিযোগ, নিয়মিত বর্জ্য অপসারণ ও পরিচ্ছন্নতা কার্যক্রমের অভাবে হাসপাতাল সড়কের পরিবেশ দিন দিন নাজুক হয়ে উঠছে। বিশেষ করে বর্ষা মৌসুমে পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়, যা চলাচলে মারাত্মক প্রতিবন্ধকতা তৈরি করে।

 

এ অবস্থায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত পরিকল্পিত ড্রেনেজ ও পয়োনিষ্কাশন ব্যবস্থা গড়ে তোলা, সড়কের পাশে জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণ এবং স্থায়ী বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করার জোর দাবি জানিয়েছেন স্থানীয় ও ব্যবসায়ীরা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net