মো. ইসমাইল হোসেন, মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি:-
মানিকছড়ি উপজেলার অসহায় সুবিধাবঞ্চিত ১১জনকে ট্রাস্টের দারিদ্র্য বিমোচন প্রকল্পে ৬৬ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী ট্রাস্ট কর্তৃপক্ষ।
মঙ্গলবার (২৬ জানুয়ারী) বিকেলে মানিকছড়ি উপজেলা প্রেসক্লাব কক্ষে মাইজভান্ডারী গাউছিয়া হক কমিটি খাগড়াছড়ি জেলা শাখার সমন্বয়ক সাংবাদিক মো. মনির হোসেন’র সঞ্চালনায় ও মানিকছড়ি উপজেলা শাখার সভাপতি আব্দুর রহিম’র সভাপতিত্বে আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য মো. মাঈন উদ্দিন। এ সময় বিশেষ অতিথি ছিলেন, মানিকছড়ি উপজেলা ভাইস চেয়ারম্যান মো. তাজুল ইসলাম বাবুল, মাইজভান্ডারী গাউছিয়া হক কমিটি খাগড়াছড়ি সদর শাখার সভাপতি আব্দুর করিম, ময়ূর শাখার সভাপতি আব্দুর রহমান, মানিকছড়ি উপজেলা শাখা উপদেষ্ঠা গোলাম মোস্তফা, ডা. দীপন কর্মকার, সাধারণ সম্পাদক আবু তাহের, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান মাসুম, মানিকছড়ি প্রেসক্লাব সাধারণ সম্পাদক আব্দুল মান্নানসহ সংগঠনের মানিকছড়ি উপজেলা শাখার নেতৃবৃন্দ।