1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
প্রভাতী মেলার বার্ষিক আনন্দ-উৎসব ও মেজবানি ভোজ অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
অর্থমন্ত্রী, সিটি মেয়র, ৪ এমপি, ডিসি ছিল মঞ্চে, চন্দনাইশে ত্রাণে মঞ্চ ভেঙ্গে পড়ে আহত-৪ কৃষকদের কথা ভেবে সরকার প্রতিটি ইউনিয়নে সবজি সংরক্ষণে মিনি হিমাগার প্রতিষ্ঠার পরিকল্পনা করেছে- বললেন কৃষি ও প্রাণিসম্পদ মন্ত্রী প্রত্যয় সংগঠনের ২০২৬–২৭ সালের নবগঠিত কেন্দ্রীয় কমিটির প্রথম সভা অনুষ্ঠিত ধর্মীয় সম্প্রীতি রক্ষায় সরকার অঙ্গীকারবদ্ধ: কুমিল্লায় কৃষিমন্ত্রী নবীগঞ্জে ধর্মীয় ভাবধারায় রথযাত্রা উৎসব পালন মাগুরায় যথাযথ মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত  নকলায় জুলাই শহিদ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত  মাগুরায় জুলাই শহীদ দিবসে জামায়াতে ইসলামীর উদ্যোগের্্যালী আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ  ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ কোম্পানীগঞ্জে ঐতিহাসিক জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত 

প্রভাতী মেলার বার্ষিক আনন্দ-উৎসব ও মেজবানি ভোজ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক :

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ৩১ জানুয়ারি, ২০২১
  • ২৫২ বার

প্রতি বছরের ন্যায় এবারও প্রভাতী মেলা বার্ষিক আনন্দ-উৎসবয ও মেজবানি ভোজের আয়োজন করা হয়।
উক্ত আনন্দ-উৎসব আজ শনিবার নিকুঞ্জ খেলার মাঠে অনুষ্ঠিত হয়। নিকুঞ্জ-1 নিকুঞ্জ-2 ও খিলক্ষেত এলাকায় বসবাসরত যারা সকাল এবং বিকেলে নিয়মিত ব্যায়াম করে থাকেন, তারাই প্রভাতী মেলা সদস্য।
“সুস্থ দেহ প্রশান্ত মন কর্মব্যস্ত সুখী জীবন” “নিয়মিত হাঁটবেন সকালবেলা , সতেজ থাকবেন সারা বেলা,” স্লোগানকে সামনে রেখে সবাই উপস্থিত হয়েছেন। সারাদিন অনুষ্ঠানের কর্মসূচি হিসেবে রয়েছে, সকাল আটটায় নাস্তা, 9 টা থেকে 1 টা পর্যন্ত বাচ্চাদের চকলেট প্রতিযোগিতা, দৌড় প্রতিযোগিতা, বড়দের ফুটবল খেলা প্রতিযোগিতা, রশি টানাটানি প্রতিযোগিতা , মহিলাদের রশি টানাটানি, পিলু প্রতিযোগিতা, একটা ত্রিশে নামাজের বিরতি 2 টায় মধ্যাহ্নভোজ বিকেল 3 টায় রাফেল ড্র ও উপস্থিত বক্তাদের বক্তব্যের মাধ্যমে বিকেল চারটায় অনুষ্ঠান শেষ হয় । উক্ত অনুষ্ঠানে বক্তারা বলেন, পানি নিষ্কাশন, রক্ষণাবেক্ষণ এবং বর্ষাকালে ব্যায়াম হাঁটাচলা করার সুবিধার্থে চাহনির ব্যবস্থা করা জরুরি।

অনুষ্ঠানটি উদ্বোধনী বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন মাদবর। আরো উপস্থিত ছিলেন, প্রভাতী মেলার সভাপতি মোশারফ হোসেন, সেক্রেটারী আবুল বাশার, প্রভাতী মেলার স্পন্সর ও পৃষ্ঠপোষক সরদার এম এ কাদের , মাজহারুল ইসলাম, অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন খন্দকার আব্দুর রউফ , আব্দুল গফুর সরদার, খালিদ হোসেন, কবি কালাম , হালিমুজ্জামান, মঞ্জুরুল ইসলাম ,গিয়াস উদ্দিন প্রমুখ।
অনুষ্ঠান শেষে রাফেল ড্র অনুষ্ঠিত হয়।
প্রথম পুরস্কার 32 ইঞ্চি এলইডি টিভি, স্মার্ট ফোন ও 20 আইটেম পুরস্কারসহ বাচ্চাদের নয়টি পুরস্কার মহিলাদের তিনটি পুরস্কার ও পুরুষদের তিনটি পুরস্কার প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net