1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বাগেরহাটে শিশু ধর্ষণ মামলায় শরিয়তপুরে যুবক আটক - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নবীগঞ্জে প্রিন্সিপাল হুমায়ুনের বিরুদ্ধে দূর্নীতি ও অর্থ আত্মসাতসহ নানা অনিয়ম এর অভিযোগ  নোয়াখালীতে আবাসিক হোটেলে অভিযান,অসামাজিক কাজে জড়িত থাকার অভিযোগে ১২ জন গ্রেফতার  চন্দনাইশ থানা পুলিশের অভিযানে হত্যা মামলা সহ ৩ আসামী গ্রেফতার মসজিদে তালা মারার হুমকি নিউজ করায় সাংবাদিকের ওপর হামলা  মাগুরায় সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল  আরোহী নিহত, আহত- ১ নোয়াখালীর কোম্পানীগঞ্জে ঘুম থেকে উঠে শিশুর নিথর দেহ, হত্যার অভিযোগ বাবা-মায়ের পরস্পরের বিরুদ্ধে  বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর মাগুরায় বৃক্ষরোপণ অভিযান, বৃক্ষ ও ফল মেলার উদ্বো রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ চলছে রোগ প্রতিরোধই সরকারের মূল লক্ষ্য : স্বাস্থ্য প্রতিমন্ত্রী

বাগেরহাটে শিশু ধর্ষণ মামলায় শরিয়তপুরে যুবক আটক

খ.ম. নাজাকাত হোসেন সবুজ। বাগেরহাট জেলা প্রতিনিধিঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২৯ জানুয়ারি, ২০২১
  • ৩৪৩ বার

বাগেরহাট সদর উপজেলায় সাত বছর বয়সী শিশুকে ধর্ষণ মামলায় এনামুল শেখ (২২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। শুক্রবার (২৯ জানুয়ারি) ভোরে পিবিআই বাগেরহাটের সদস্যরা শরিয়তপুর জেলার নলিয়া থানার ডগরি এলাকা থেকে এনামুলকে গ্রেপ্তার করে। নির্যাতনের শিকার মেয়েটির মা গত ২১ জানুয়ারি রাতে বাগেরহাট মডেল থানায় এই মামলা দায়ের করেন। মামলার পর থেকেই এনামুল পলাতক ছিল। এনামুল বাগেরহাট সদর উপজেলার বিষ্ণপুর ইউনিয়নের মূলঘর গ্রামের মুদি দোকানদার মালেক শেখের ছেলে।

মামলার বিবরণে জানা যায়, গত ৫ জানুয়ারি মেয়েকে একা বাড়ি রেখে ছোট সম্তানকে নিয়ে মা বাগেরহাট শহরে চিকিৎসকের কাছে যান। শিশুটির বাবাও মানুষের বাড়িতে কামলা দিতে যায়। এই সুযোগে এনামুল মেয়েটিকে ধর্ষণ করে। পরে বাড়িতে আসলে শিশুটি তার মাকে বিষয়টি জানায়। এনামের বড় ভাই জাকির শেখকে বিষয়টি জানালে তিনি বিচার করার আশ্বাস দিয়ে আজকাল বলে ঘুরাতে থাকেন। পরে কোন বিচার না পেয়ে মেয়েটির মা মামলা দায়ের করেন।

জানা যায়, এর আগে ২০১৩ সালে ৬ বছরের একটি শিশুকে ধর্ষণের মামলায়ও সাজা ভোগ করেছিল এনামুল। পিবিআই বাগেরহাটের ওসি শহিদুল ইসলাম বলেন, তথ্য প্রযুক্তির ব্যবহার করে এনামুলকে গ্রেপ্তার করেছি। জিজ্ঞাসাবাদ শেষে আদালতে সোপর্দ করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net