1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লাকসাম পৌরসভা নির্বাচনে বিএনপি’র মেয়র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৬ মে ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওর প্রবাসী আলম  সৌদি আরবে সড়ক দুর্ঘটনায়  নিহত মিরপুর শাহ আলী মাজারে হামলার ঘটনায় বাংলাদেশ সুশীল ফোরামের তীব্র নিন্দা ও প্রতিবাদ ঈদগাঁওয়ে ব্লাড ব্যাংক ও থ্যালাসেমিয়া ফাউন্ডেশনের  বর্ষপূর্তি উদযাপন  ঈদগাঁওয়ে ভাদিতলা মানবিক সংগঠনের আত্ম প্রকাশ ও শপথ পাঠ সম্পন্ন জ্বালানি সহযোগিতায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের সমঝোতা স্মারক সই সাতকানিয়ায় আলোচিত হত্যা মামলার আসামিসহ দুইজন গ্রেপ্তার মাগুরার শ্রীপুরে মহিলা এম পি অ্যাডভোকেট নেওয়াজ হালিমা আরলীকে গণসংবর্ধনা প্রদান দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী সমিতির আলোচনা সভা কক্সবাজারের চৌফলদণ্ডীতে  ৩ শতাধিক রোগীকে ফ্রি চিকিৎসা সেবা প্রদান ঈদগাঁওয়ে পুলিশের অভিযানে ২ আসামি গ্রেফতার

লাকসাম পৌরসভা নির্বাচনে বিএনপি’র মেয়র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

এম,এ মান্নান, কুমিল্লা বিশেষ প্রতিনিধি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ৪ জানুয়ারি, ২০২১
  • ৩৩০ বার

কুমিল্লার লাকসামে বিএনপি’র মেয়র প্রার্থী মো. বেলাল রহমান মজুমদারের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। রোববার (৩ জানুয়ারি) মনোনয়নপত্র বাছাইকালে মনোনয়নপত্রে সমর্থনকারীর স্বাক্ষর সঠিক না হওয়ার অভিযোগে তা বাতিল করা হয়। নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা ও লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম সাইফুল আলম বিএনপি’র মেয়র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হওয়ার বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন। মেয়র পদে দুই প্রার্থীর মধ্যে বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হওয়ায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান মেয়র অধ্যাপক মো. আবুল খায়ের বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনরায় মেয়র নির্বাচিত হতে চলেছেন।

মনোনয়ন বাছাইকালে কোন কাউন্সিলর প্রার্থীর মনোনয়ন বাতিল হয়নি। একাধিক প্রার্থী না থাকায় নির্বাচনে ১, ২, ৩, ৪, ৮ ও ৯ নং ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর ও ৩ জন সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী ভোট ছাড়াই নির্বাচিত হতে যাচ্ছেন। পৌরসভার ৫নং ওয়ার্ডে ২ জন, ৬নং ওয়ার্ডে ৬ জন ও ৭ জন ওয়ার্ডে দুইজন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। ১০ জানুয়ারি পর্যন্ত মনোনয়ন প্রত্যাহার, ১১ জানুয়ারি প্রতিক বরাদ্দ এবং ৩০ জানুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net