1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
অস্ট্রেলিয়ার মাটিতে জয় বাংলাদেশের ক্রিকেটের জন্য ‘হিউজ অ্যাচিভমেন্ট’: আশরাফুল নোয়াখালীতে তারেক রহমানের কারামুক্তি দিবস উপলক্ষে বিশেষ দোয়া ও মিলাদ অনুষ্ঠিত উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজের আহ্বান রাষ্ট্রপতির আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে, অপরাধও কমেছে: স্বরাষ্ট্রমন্ত্রী আনোয়ারায় অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের দায়ে, ৩ জনকে অর্থ ও কারাদণ্ সাবিনা ইয়াসমিনের জন্মদিনে ‘শুধু গান গেয়ে পরিচয়’ শত বছর পর মার্কিন মুদ্রায় জীবিত প্রেসিডেন্টের ছবি, ১ ডলারের কয়েনে ট্রাম্প ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতির ভিত্তি ৭ পুলিশ কর্মকর্তা চাকরি থেকে বরখাস্ত

উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫ বার
উল্টোপথে গাড়ি চালানোর অভিযোগে আইনের মুখোমুখি হয়েছেন এক মন্ত্রী। রাজধানীর সার্কিট হাউজ রোডে উল্টোপথে যাওয়ার সময় মন্ত্রীর পতাকাবাহী গাড়ি থামিয়ে দুটি মামলা দিয়েছে ট্রাফিক পুলিশ।

এ ঘটনায় মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল ৯টা ৮ মিনিটের দিকে সার্কিট হাউজ সড়কে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ট্রাফিক পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা।

ট্রাফিক পুলিশের ওই কর্মকর্তা জানান, মন্ত্রীর পতাকাবাহী গাড়িটি সার্কিট হাউজ সড়কের উল্টো পথে সচিবালয়ের দিকে যাচ্ছিল। এ সময় ট্রাফিক পুলিশ গাড়িটি থামিয়ে দেয়।

গাড়িটির নম্বর ঢাকা মেট্রো-ঘ-১৮-২১২৫। 

তিনি বলেন, উল্টোপথে গাড়ি চালানো ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক আইনের সম্পূর্ণ লঙ্ঘন।

এ ঘটনায় দুটি মামলা করা হয়েছে। প্রতিটি মামলায় ৩ হাজার টাকা করে মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

ট্রাফিক পুলিশ জানায়, রেঞ্জ রোভার গাড়িটির চালক আরিফ হোসেনের বিরুদ্ধে বেপরোয়া গাড়ি চালানোর অভিযোগেও মামলা করা হয়েছে।

পুলিশের ওই কর্মকর্তা আরও জানান, মন্ত্রীর গাড়িটি যখন উল্টোপথে যাচ্ছিল, একই সময়ে প্রধানমন্ত্রীর বহর পাশের সড়ক দিয়ে সচিবালয়ের দিকে যাচ্ছিল।

খোঁজ নিয়ে জানা গেছে, গাড়িটি বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রীর। ঘটনার সময় মন্ত্রী গাড়িতেই ছিলেন।

ট্রাফিক কর্মকর্তারা বলছেন, বাংলাদেশে কোনো মন্ত্রীর গাড়ি উল্টোপথে চলার অভিযোগে মামলা হওয়ার ঘটনা এটিই প্রথম। অতীতেও যানজট এড়ানো বা দ্রুত গন্তব্যে পৌঁছাতে মন্ত্রী কিংবা সচিবদের গাড়ি উল্টোপথে চলার ঘটনা গণমাধ্যমে এসেছে। তবে এ ধরনের ঘটনায় মামলা হওয়ার নজির ছিল না।

পুলিশ কর্মকর্তারা মনে করছেন, মন্ত্রী বা সচিবের গাড়ি উল্টোপথে চলার ঘটনায় এবার মামলা হওয়ার বিষয়টি দেশের শীর্ষ কর্মকর্তাদের জন্য আইনের সমতার একটি গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে বিবেচিত হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net