ঢাকা   ০১:৫১:০১ এএম, সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
আওয়ামী লীগকে আশ্রয়-প্রশ্রয় দিলে দল থেকে বহিষ্কার: হাফিজ ইব্রাহিম এমপি কোম্পানীগঞ্জে মাদরাসা দারুল আরকামে অভিভাবক সমাবেশ ও শিক্ষা প্রদর্শনী অনুষ্ঠিত রাজনীতির নামে সন্ত্রাস ও সহিংসতা দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে : রাষ্ট্রপতি মাগুরায় লোকগানে নবান্ন উৎসব মাগুরায় জেলা যুবদলের বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত টঙ্গীতে পুলিশের পৃথক অভিযান, বিভিন্ন মামলায় গ্রেপ্তার ৮ সাড়ে তিন হাত বাঁশের লাঠি থেকে স্বাধীনতার সংগ্রাম: বাঙালির আত্মমর্যাদা ও আধিপত্যবিরোধী চেতনার ইতিহাস কাউন্সিলর প্রার্থী ফয়সাল আহমেদ রুবেলের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ, সুষ্ঠু তদন্ত দাবি সাতকানিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৬ প্রতিষ্ঠানকে জরিমানা, সিলগালা ৫ সাতকানিয়ায় চার দিন ধরে নিখোঁজ কুবি শিক্ষার্থীর মা, সন্ধান চায় পরিবার

শরণখোলায় কৃষকের সবজি ক্ষেতে ১০ফুট লম্বা অজগর

নিজস্ব প্রতিবেদক, নইন আবু নাঈমঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ৯ জানুয়ারি, ২০২১
  • ২৯৬ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

বাগেরহাটের শরণখোলায় কৃষকের সবজি ক্ষেত থেকে ১০ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করেছে ওয়াল্ড টিম ও ভিটিআরটি সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় ধরার পরে রাতে সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে অজগরটি।
ওয়াইল্ড টিমের শরণখোলা মাঠ কর্মকর্তা এইচ এম আলম হাওলাদার জানান, সাউথখালী ইউনিয়নের বনসংলগ্ন পূর্ব সোনাতলা গ্রামের ইসমাইল খানের সবজি ক্ষেত থেকে অজগরটি ধরা হয়। এসময় ভিলেজ টাইগার রেসপন্স টিমের (ভিটিআরটি) সদস্য সাগর হাওলাদার সঙ্গে ছিলেন। সাপটি বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।
পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের সহকারী বনসংরক্ষক মো. জয়নাল আবেদীন জানান, রাত সাড়ে সাতটার দিকে অজগরটি রেঞ্জ অফিস সংলগ্ন বনে অবমুক্ত করা হয়েছে। ১০ফুট লম্বা সাপটির ওজন প্রায় আট কেজি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি