1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শেরপুরে অটোরিকশা- ট্রাক সংঘর্ষ, নিহত ৪ - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন

শেরপুরে অটোরিকশা- ট্রাক সংঘর্ষ, নিহত ৪

হারুনুর রশিদ শেরপুর প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ৩১ জানুয়ারি, ২০২১
  • ২৯৬ বার

শেরপুর সদর উপজেলায় ট্রাকের ধাক্কায় অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিন জন।শেরপুর-ঝিনাইগাতী সড়কের বাজিতখিলা ইউনিয়নের মির্জাপুর এলাকায় রোববার সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।নিহতদের মধ্যে তিন জনের পরিচয় নিশ্চিত করেছে সদর থানা পুলিশ। তারা হলেন, অটোরিকশার চালক নালিতাবাড়ী উপজেলার জাবেদ আলী, রাজনগর ইউনিয়নের চাঁদগাও গ্রামের নায়েব আলীর ছেলে সেলিম ও একই গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী রোকসানা বেগম।শেরপুর সদরের মির্জাপুরে সড়ক দুর্ঘটনায় চার জন নিহত হওয়ার পর ঘটনাস্থলে উৎসুক মানুষের ভিড়। সদর থানার উপপরিদর্শক (এসআই) সুমন দেবনাথ জানান, অটোরিকশাটি নালিতাবাড়ী উপজেলার নন্নী বাজার থেকে শেরপুর শহরের দিকে আসছিল। তাতে চালক জাবেদ আলীসহ সাত আরোহী ছিলেন। পথে মির্জাপুর এলাকায় বিপরীত দিক থেকে আসা নাকুগাঁওগামী ট্রাকের সঙ্গে অটোরিকশাটির সংঘর্ষ হয়।তিনি আরও জানান, সংঘর্ষে ঘটনাস্থলেই অটোরিকশায় থাকা তিন জন নিহত হন। আহতদের চার জনকে সদর হাসপাতালে নেয়ার পথে আরও এক জনের মৃত্যু হয়। অন্য তিন জন ওই হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।জেলার অতিরিক্ত পুলিশ সুপার হান্নান মিয়া জানান, দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে গেছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net