আব্দুর রকিব, মুন্সীগঞ্জ প্রতিনিধি:
শ্রীনগর উপজেলা কৃষকলীগের বর্ধিত সভা হয়েছে। শনিবার সকালে শ্রীনগর পাইলট স্কুল এন্ড কলেজের
অডিটোরিয়ামে এই বুর্ধত সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রদান
অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষকলীগের সহ-সভাপতি শেখ মো.
জাহাঙ্গীর আলম।
এর আগে মুন্সীগঞ্জ জেলা কৃষকলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির
আহ্বায়ক এইচএম সাইফুল ইসলাম ফিরোজ বর্ধিত সভার উদ্বোধন
করেন এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সদস্য সচিব মো. বাদশা
মিয়া।
শ্রীনগর উপজেলা কৃষকলীগের সভাপতি হাজী আব্দুর রহিমের
সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. সামসুল আলমের পরিচালনায়
অনুষ্ঠিত বির্ধিত সভায় বিশেষ অতিথির বক্তব্য কেন্দ্রীয় কৃষকলীগের
সহ-সভাপতি আবুল হোসেন, সদস্য মো. মোহসীন মাখন, শ্রীনগর
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মো. তোফাজ্জল
হোসেন, সিনিয়র সহ-সভাপতি আলহাজ সেলিম আহমেদ ভূইয়া,
মুন্সীগঞ্জ জেলা কৃষকলীগের সাবেক সহ-সভাপতি মো. সিদ্দিকুর
রহমান, জেলা কৃষকলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক মীরধা
এমএ মান্নান কাজল প্রমুখ। এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন
কৃষকলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত
ছিলেন।