1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী এম রেজাউল করিম চৌধুরীকে জয়ী করার লক্ষ্যে ছাত্রলীগের আলোচনা সভা অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাধ্যমিক কর্মচারীদের ত্রাণ বিতরণ চন্দনাইশে বন্যার্ত ৫‘শ পরিবার পেল পল্লী বিদ্যুৎ সমিতির ত্রাণ চন্দনাইশ উপজেলা যুবদলের প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অবশেষে বিতর্কিত চন্দনাইশ উপজেলা শিক্ষা কর্মকর্তার বদলি থানচিতে  রোটারী ক্লাব অব কুমিল্লা মিড টাউনের অভিষেক অনুষ্ঠিত  চন্দনাইশে বন্যায় মৎস্য চাষি আবদুল হামিদের ৭০ লক্ষ টাকার ক্ষতি চন্দনাইশ উপজেলা প্রশাসনের অভিযানে অবৈধ কারেন্ট জাল ও বীজ বিক্রয়ে জরিমানা বন্যার কারণে এইচএসসি পরীক্ষায় অংশ নিতে না পারলে পুনঃপরীক্ষার ব্যবস্থা করবে সরকার: মিলন ডা. মো. আজিজুল হোসেন নবীনগরের উজ্জ্বল নক্ষত্র, বাংলাদেশের গর্ব নিষিদ্ধ চায়না দুয়ারী জালের উপকরণ পরিবহনের অভিযোগে ভাঙ্গুড়ায় মোবাইল কোর্ট, জরিমানা ছড়াখাল থেকে বালি লুট, ধ্বসে পড়েছে সড়ক, ঝুঁকিতে বিদ্যুতের খুঁটি

সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী এম রেজাউল করিম চৌধুরীকে জয়ী করার লক্ষ্যে ছাত্রলীগের আলোচনা সভা অনুষ্ঠিত

অর্ণব দাশ।

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৪ জানুয়ারি, ২০২১
  • ২৬৮ বার

আগামী সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী এম রেজাউল করিম চৌধুরীকে জয়ী করার লক্ষ্যে ছাত্রলীগের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৩ জানুয়ারি) নগরের জামালখানে রিমা কমিউনিটি সেন্টারে ‘ছাত্রলীগের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় সভাপতিত্ব করেন নগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহাম্মেদ ইমু এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর।
এতে ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতারা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হন ৬২’র শিক্ষা আন্দোলনের নেতা আবু সালেহ চৌধুরী ও নগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক (১৯৭০-৭২) আবদুল্লাহ আল হারুন ।

আলোচনা সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম-৮ বোয়ালখালী আসনের সংসদ সদস্য মোসলেম উদ্দীন আহমেদ, শেখ মো. ইসহাক, নগর ছাত্রলীগের সাবেক সভাপতি মো. ইউনূচ, শফর আলী, মফিজুর রহমান চৌধুরী, এম. আর আজিম ও সাবেক সাধারণ সম্পাদক মো. সালাউদ্দীন।

এইসময় বক্তারা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চট্টগ্রামকে বিশ্বাস করতেন বলেই তার ছয় দফা কর্মসূচি এই চট্টলার লালদিঘী ময়দান থেকেই প্রচার করেছিলেন। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাও চট্টগ্রামবাসীকে বিশ্বাস এবং ভালোবাসার মর্যাদা দিয়েছেন। যার বড় প্রমাণ দেশের সব চেয়ে বড় দু’টি প্রকল্পের একটি আমাদের চট্টগ্রামেই কর্ণফুলী টানেল।

ছাত্রলীগের উদ্দেশে বক্তারা বলেন, ছাত্রলীগ কখনো বেঈমানি করেনি। কারণ বাংলাদেশের ইতিহাসই ছাত্রলীগের ইতিহাস।

সভায় আরও বক্তব্য দেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি এস এম বোরহান, উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হোসেন তপু, নগর ছাত্রলীগের সহ-সভাপতি তালেব আলী, নাজমুল হাসান রুমি, একরামুল হক রাসেল, ইয়াছিন আরাফাত কচি, নাঈম রনি, নোমান চৌধুরী, রাহুল বড়ুয়া, শাহীন মোল্লা, আমজাদ হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net