1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
২০১৯ সালে সেরা এনুয়েল রিপোর্ট (বার্ষিক প্রতিবেদন) এর জন্য ঘাসফুলের আইসিএবি ও সাফা অ্যাওয়ার্ড অর্জন - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ৩০ মে ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ থাকবে : বিদ্যুৎ বিভাগ মাগুরায় নতুন কুড়ি স্বর্ণপদক জয়ী অ্যাথলেট ইয়াসমিনকে শ্রীপুরে জমকালো সংবর্ধনা কক্সবাজারের ঈদগাঁওয়ে ১০টি চোরাই গরু ও ট্রাকসহ চালক গ্রেফতার কেন আরাফার দিন এত বেশি মহিমান্বিত? নবীগঞ্জ ধর্ষক জনতার হাতে আটক ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল নবীগঞ্জে ৩য় শ্রেণীর ছাত্রী ধর্ষিত হাসপাতালে ভর্তি নবীগঞ্জে কানাইপুর মাঠে বাণিজ্য মেলা বন্ধের দাবিতে তৌহিদী জনতার বিক্ষোভ মিছিল নাঙ্গলকোটে প্রত্যয় সংগঠনের প্রবাসী প্রতিনিধিদের বিশেষ সংবর্ধনা অনুষ্ঠিত কুমিল্লা ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিতে সমৃদ্ধ একটি জনপদ—মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী

২০১৯ সালে সেরা এনুয়েল রিপোর্ট (বার্ষিক প্রতিবেদন) এর জন্য ঘাসফুলের আইসিএবি ও সাফা অ্যাওয়ার্ড অর্জন

জেসমিন বাপ্পি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ৪ জানুয়ারি, ২০২১
  • ৩৩৮ বার

দি ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি) ২০১৯ সালের সেরা এনুয়েল রিপোর্ট এর জন্য ১৩টি ক্যাটাগরিতে ২৩টি প্রতিষ্ঠানকে পুরস্কৃত করেছে। বেসরকারি উন্নয়ন সংস্থা ঘাসফুল ২০১৯ সালে সেরা এনুয়েল রিপোর্ট এর জন্য দি ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি) এর এনজিও ক্যাটাগরিতে যুগ্মভাবে দ্বিতীয় পুরস্কার অর্জন করেছে। গত ২৬ নভেম্বর রাজধানী হোটেল সোনারগাঁওয়ে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে প্রধান অতিথি বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য সচিব ড. জাফর উদ্দীন এবং ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের (এফআরসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মুহাম্মদ হামিদ উল্ল্যাহ ভূঁইয়া। সংস্থার পক্ষে পুরস্কার গ্রহণ করেন প্রধান নির্বাহী কর্মকর্তা আফতাবুর রহমান জাফরী।

সাউথ এশিয়ান ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্টস (সাফা) ২০১৯ সালের সেরা এনুয়েল রিপোর্ট জন্য এনজিও ক্যাটাগরিতে ঘাসফুল যুগ্মভাবে দ্বিতীয় রানার্সআপ পুরস্কার লাভ করেছে। গত ২৩ ডিসেম্বর দি ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব শ্রীলংকা ভার্চুয়াল প্ল্যার্টফর্মের মাধ্যমে পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে পুরস্কার তুলে দেন আইসিএবির প্রেসিডেন্ট মোহাম্মদ ফারুক এফসিএ, সাফার ভাইস প্রেসিডেন্ট এ.কে.এম দেলোয়ার হোসেন এফসিএমএ এবং আইসিএবির কাউন্সিল সদস্য মোহাম্মদ হুমায়ুন কবীর এফসিএ। ঘাসফুলের পক্ষে পুরস্কার গ্রহণ করেন ঘাসফুল অডিট ও মনিটরিং বিভাগের ব্যবস্থাপক টুটুল কুমার দাশ।

উল্লেখ্য, ঘাসফুল ২০১৮সালেও সেরা এনুয়েল রিপোর্ট এর জন্য আইসিএবি ও সাফা পুরস্কার লাভ করে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net