ঢাকা   ০২:০০:০০ এএম, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে মাদ্রাসার ক্রীড়া-সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৫২.১২ শতাংশ রাঙ্গাবালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু,পরিবারের দাবি হত্যা  আনোয়ারায যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ইরা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন লাকসাম যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ আগামীকাল  মাগুরার শ্রীপুরে বরিশাট ঈদগাহের বিভিন্ন উন্নয়ন মূলক কাজের আনুষ্ঠানিক উদ্বোধন  জাপান সফর শেষে দেশে  ফিরেছেন প্রধানমন্ত্রী চার দিনের সফর শেষে টোকিও ছাড়লেন প্রধানমন্ত্রী

কিশোরগঞ্জ কারাগারে দুই বন্দির সংঘর্ষে একজন নিহত

তন্ময় আলমগীর, কিশোরগঞ্জ প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩৫৮ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

কিশোরগঞ্জ জেলা কারাগারে একটি সেলে ধর্ষণ মামলার এক বন্দির হামলায় আব্দুল হাই নামে এক বন্দি নিহত হয়েছেন। এই ঘটনায় জাহাঙ্গির নামে আরও এক বন্দি আহত হয়েছেন।

মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) ভোরে কারাগারের একটি সেলে এই ঘটনা ঘটে। নিহত আব্দুল হাই কিশোরগঞ্জ সদরের শিমুলহাটি গ্রামের ইসরাইল মিয়ার ছেলে।

অপরদিকে হামলাকারী মো. সাইদু মিয়া তাড়াইল উপজেলার মাইজহাটি গ্রামের বাসিন্দা। আহত বন্দি জাহাঙ্গিরকে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

এ ঘটনায় আইজি প্রিজন ও জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পৃথক দুইটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

কিশোরগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মো. বজলুর রশিদ জানান, ১১ নম্বর সেলে বিভিন্ন মামলায় গ্রেফতার পাঁচ জন বন্দি রয়েছেন। তারা সবাই কিছুটা মানসিক ভারসাম্যহীন। আজ ভোর ৪টার দিকে ধর্ষণ মামলার আসামি মো. সাইদু মিয়া সেলের বাথরুমের দরজার কাঠ ভেঙে হাই ও জাহাঙ্গিরকে পিটিয়ে গুরুতর আহত করেন। তাদেরকে উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হলে ডাক্তার আব্দুল হাইকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর জেলা কারাগারের নিরাপত্তা জোরদার করা হয়। পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আশরাফুল আলম কারাগার পরিদর্শন করেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি