1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চোলাই মদসহ দুইজন আটক - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কুমিল্লায় যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা রাঙ্গাবালীতে গরু চুরির ঘটনায় থানায় অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ মিছিল মাগুরায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন শৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত খাগড়াছড়িডে পূজার নিরাপত্তায় বিজিবি মোতায়েন রামগড়ে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন ও বিজিবির আর্থিক অনুদান চৌদ্দগ্রামে এনসিপির আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন, আহ্বায়ক ওমর ফারুক, সদস্য সচিব সালাউদ্দিন খান রাজিব নকলায় জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি মাগুরায় রেড ক্রিসেন্ট মা ও শিশু হাসপাতালের পরিচালনা পর্ষদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত  বাংলাদেশে ঢুকছে নতুন মাদক ‘কুশ’: কতটা বিপজ্জনক এই মাদক?

চোলাই মদসহ দুইজন আটক

তন্ময় আলমগীর, কিশোরগঞ্জ প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২১
  • ৫০১ বার

কিশোরগঞ্জে র‌্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প মাদক বিরোধী অভিযান চালিয়ে ১১ লিটার দেশীয় চোলাই মদসহ রনি চন্দ্র সাহা (২৫) ও মো. সোহেল মিয়া (২১) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে।

শনিবার (২০ ফেব্রুয়ারি) সকালে কিশোরগঞ্জ শহরের বত্রিশ বড় পুকুর পাড় এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক হওয়া দুই মাদক ব্যবসায়ীর মধ্যে রনি চন্দ্র সাহা জেলার নিকলী উপজেলার ষাইটধার সাহাপাড়া গ্রামের মন্তোষ সাহার ছেলে এবং মো. সোহেল মিয়া কিশোরগঞ্জ শহরের পূর্ব তারাপাশা এলাকার মৃত আব্দুস সাত্তারের ছেলে।

র‌্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের স্কোয়াড কমান্ডার সিনিয়র এএসপি সমীর সরকার বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

সিনিয়র এএসপি সমীর সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২০ ফেব্রুয়ারি) সকাল সোয়া ১০টার দিকে র‌্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল কিশোরগঞ্জ জেলা শহরের বত্রিশ বড় পুকুর পাড় এলাকায় অভিযান চালায়।

র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবৎ এলাকায় মাদক ক্রয়-বিক্রয় করে আসছিল বলে স্বীকার করে।

এ বিষয়ে তাদের বিরুদ্ধে কিশোরগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net