ঢাকা   ০৭:০৫:২১ এএম, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে মাদ্রাসার ক্রীড়া-সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৫২.১২ শতাংশ রাঙ্গাবালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু,পরিবারের দাবি হত্যা  আনোয়ারায যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ইরা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন লাকসাম যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ আগামীকাল  মাগুরার শ্রীপুরে বরিশাট ঈদগাহের বিভিন্ন উন্নয়ন মূলক কাজের আনুষ্ঠানিক উদ্বোধন  জাপান সফর শেষে দেশে  ফিরেছেন প্রধানমন্ত্রী চার দিনের সফর শেষে টোকিও ছাড়লেন প্রধানমন্ত্রী

তাড়াইলে পোশাককর্মী ধর্ষণের শিকার থানায় মামলা

তাড়াইল(কিশোরগঞ্জ)প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩৮০ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

কিশোরগঞ্জের তাড়াইলে এক নারী পোশাক কর্মী(১৮) ধর্ষিত হয়েছেন।এ ব্যাপারে ভিকটিমের বাবা বাদী হয়ে তিন জনের নাম উল্লেখ করে তাড়াইল থানায় একটি মামলা করেছেন।আসামীরা হলেন,পূর্ব জাওয়ার পূর্ব পাড়ার মৃত হাজী হামিদ উদ্দিন ভূঁইয়ার ছেলে হাকিম ভূঁইয়া(৫২),পূর্ব জাওয়ার শান্তিপুর গ্রামের আবদুল মালেকের জামাতা ইমরান মিয়া(২৬) ও পূর্ব জাওয়ার পূর্ব পাড়ার মৃত বাচ্চু মিয়ার ছেলে সাঈম মিয়া(৩৫)।

থানা সূত্রে মামলার বিবরনে জানা গেছে,উপজেলার ৪নং জাওয়ার ইউনিয়ের পূর্ব জাওয়ার শান্তিপুর গ্রামের বাসিন্দা পঞ্চম শ্রেণী পাশ অবিবাহিত ওই নারী পোশাককর্মী দীর্ঘদিন যাবৎ ঢাকার একটি কারখানায় তৈরী পোশাকের কাজ করে আসছে।গত ৩০ জানুয়ারি চাচার অসুস্থ্যতার খবর পেয়ে ঢাকা থেকে নিজ বাড়ীতে আসেন।মঙ্গলবার (২ জানুয়ারি) সকালে পার্শবর্তী বোরগাঁও গ্রামে খালার বাড়ীতে বেড়াতে যান।সন্ধ্যায় খালার বাড়ী থেকে নিজ বাড়ীতে আসার পথে আনুমানিক ৭ টা ৪৫ মিনিটের দিকে পূর্ব জাওয়ার সরকারি আবাসন গ্রাম সংলগ্ন গোবুদের বিলের পাড়ে কাঁচা রাস্তার উপরে ভিকটিমকে একা পেয়ে তিন দুর্বিত্ব পালাক্রমে ধর্ষণ করে।

ভিকটিমের বাবা ভিকটিমসহ বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সকাল ১০ টার দিকে তাড়াইল থানায় ২০০০ সনের নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনী ২০০৩ এর ৯(৩) ধারায় একটি মামলা দায়ের করেন।মামলা নং – ১।

তাড়াইল থানার অফিসার ইনচার্জ মো.মুজিবুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,আসামীদের ধরতে জোর চেষ্টা চলছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত ভিকটিমের মেডিকেল পরীক্ষার জন্য থানা প্রসাসনের পক্ষ থেকে জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি