1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লালমনিরহাটে হিন্দু পরিবারের উপর হামলা স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চন্দনাইশে সড়ক দূর্ঘটনায় নিহত-১, আহত-২ চন্দনাইশে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের মাগফেরাত কামনায় বিএনপির দোয়া মাহফিল চন্দনাইশে বিমরুলের কামড়ে বৃদ্ধের মৃত্যু ‘দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে’—স্লোগানে রামগড়ে ম্যারাথনে অংশ নিলেন তিন শতাধিক দৌড়বিদ মাগুরায় লোডশেডিংয়ের গরম থেকে বাঁচতে মসজিদের ছাদে উঠে বিদ্যুৎস্পৃষ্টে মুয়াজ্জিনের মৃত্যু! রুপনগর প্রেসক্লাবের সদস্য মোঃ রুহুল আমিন এর মমতাময়ী মায়ের মৃত্যু প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো জিই হেলথকেয়ারের ‘হেলথ এক্সপ্রেস’ চালু নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটের স্মারকলিপি প্রদান হাটহাজারী মাদরাসা ছাত্র আরিফুল ইসলামের আকস্মিক মৃত্যু : মাগফিরাত কামনায় জামেয়ার মহাপরিচালক আলেমগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণেই জুলাই আন্দোলন সফল হয় : আল্লামা শেখ আহমদ

লালমনিরহাটে হিন্দু পরিবারের উপর হামলা স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট

লাভলু শেখ, স্টাফ রিপোটার লালমনিরহাট

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩৬২ বার

লালমনিরহাট সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের সুবারবাড়ি গ্রামে অতুল চন্দ্র রায়ের ছেলে তিলক কুমার রায় নামের এক হিন্দু পরিবারের বাড়িতে সংঘবদ্ধ ভাবে লুটপাট চালিয়েছে একটি চিন্হিত চক্র।

শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে এ লুটপাটের ঘটনা ঘটেছে।

ঘটনার রাতেই সরেজমিন গেলে ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানাযায়, ওই সময় তিলক কুমার বর্মন পার্শ্ববর্তী দেউতির হাট গ্রামে অষ্টপ্রহর অনুষ্ঠানে স্বপরিবারে যান আয়োজন উপভোগ করতে। বাড়িতে রেখে যান বৃদ্ধ মা গিতা রানি (৬৫) কে। হঠাৎ চাচাতো বোনের ফোন পেয়ে জানতে পারেন, বাড়িতে ডাকাতি হয়েছে। বাড়িতে ছুটে এসে দেখেন সবকটি ঘড় এলোমেলো।
দুস্কৃতিকারীরা নিয়ে গেছে স্বর্ণালঙ্কারসহ নগদ টাকা পয়সা।

এ বিষয়ে ভুক্তভোগী তিলক চন্দ্র রায় লালমনিরহাট সদর থানায় ২ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরো ৬/৭ জনকে বিবাদী করে একটি এজাহার দায়ের করেন। অভিযুক্তরা হলোঃছাদেক নগর গ্রামের মৃত কাচুয়া মামুদ এর ছেলে আমিনুল ইসলাম (৬৫) এবং পঞ্চগ্রাম ইউনিয়নের খন্ডিকার পাড়া গ্রামের আব্দুল মালেকের ছেলে জুয়েল মিয়া (২৬)।

তিলক রায় জানান, আমার বাড়িতে জোরপূর্বক প্রবেশ করে আমার মা গীতা রানীকে অস্ত্রের মুখে জিম্মি করে, চারটি রুমের মধ্যে ঢুকে আসবাবপত্র তছনছ করে, নগদ ৫৪ হাজার টাকা ও প্রায় ২ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। পরে পুলিশে খবর দিলে পুলিশ সুরতহাল করে নিয়ে যায়।
এ বিষয়ে লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ শাহা আলম এর সাথে যোগাযোগ করা তিনি জানান, এজাহার পেয়েছি। তদন্ত করে ব্যবস্তা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net