1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লালমনিরহাট সীমান্ত দিয়ে ভারতে অবৈধভাবে প্রবেশে ১২জন আটক - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
জুলাই-আগস্টে দেশে বন্যার আশঙ্কা রয়েছে: এফএফডব্লিউসি সাতকানিয়ায় আঞ্চলিক সড়কের বেহাল দশা; চরম দুর্ভোগে জনসাধারণ রামগড়ে শিক্ষার্থীকে অপহরণের হুমকির অভিযোগ, থানায় অভিযোগের পরও সুবিচার না পাওয়ার দাবি মাগুরার শ্রীপুরে ক্রীড়া সামগ্রী-কৃষি উপকরণ- গাছ ও আর্থিক সহায়তা প্রদান সিসিটিভির নজরদারিতে কেরানীহাট, নিরাপদ নগর গড়ার প্রত্যয় এমপি শাহজাহান চৌধুরীর ঈদগাঁওয়ে গৃহবধুর মরদেহ উদ্ধার ঈদগাঁওয়ে কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন নীতিমালা ভঙ্গ করে দাখিল পাস ব্যক্তিকে সভাপতি করতে চান, সাংবাদিককে বিএনপি নেতার হুমকি চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল চন্দনাইশ দোহাজারীতে হাজারী টাওয়ারের সামনে সওজ বিভাগের জায়গায় লিফট স্থাপন কাজ চলমান

লালমনিরহাট সীমান্ত দিয়ে ভারতে অবৈধভাবে প্রবেশে ১২জন আটক

লাভলু শেখ লালমনিরহাট

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২১
  • ২৯৬ বার

লালমনিরহাটের পাটগ্রামে সীমান্ত পথে ভারতে অনুপ্রবেশের চেষ্টার অভিযোগে ৬জন কিশোরসহ ১২জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির সদস্যরা। শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে আটকদের মধ্যে ৬জন কিশোরকে সমাজ সেবা অধিদপ্তরে পাঠিয়েছে পাটগ্রাম থানা পুলিশ।

এর আগে গতকাল বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) দিনগত রাতে পাটগ্রাম উপজেলার দহগ্রাম আঙ্গরপোতা সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক ১২জন হলো- তুল্য রায় বর্মন (২৫), জাফর (২২), আসাদ্দুজ্জামান (২১), বিশু (২০), আমিত্র রায় (১৯), মাজ্জক খান (১৮), রাসেল (১৭), সোহেল (১৬), মাসুদ (১৬), রিপন (১৫), আকাশ (১৫) ও সহায়তাকারী দালাল শাকিল ইসলাম (২০)। এদের মধ্যে দালাল শাকিলের বাড়ি পাটগ্রামের দহগ্রামে। অন্যদের বাড়ি দেশের বিভিন্ন স্থানে বলে জানায় পুলিশ।
পুলিশ ও বিজিবি সূত্র জানায়, ওই সীমান্ত দিয়ে স্থানীয় দালাল শাকিলের মাধ্যমে বৃহস্পতিবার দিনগত রাতে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে ওই ১২জনকে আটক করে বিজিবি দহগ্রাম ক্যাম্পের টহল দল।
শুক্রবার সকালে আটকদের নামে পাটগ্রাম থানায় মামলা দিয়ে তাদের পুলিশে সোপর্দ করে বিজিবি।

আটকদের ১২জনের মধ্যে ৬জনকে গ্রেফতার দেখায় পাটগ্রাম থানা পুলিশ। আর অন্য ৬জন কিশোরকে সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে কিশোর সংশোধনাগারে পাঠানো হয়েছে।
পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ সুমন কুমার মোহন্ত ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net