ঢাকা   ০৯:২৩:৪৩ পিএম, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
হেলে পড়া ভবনের ঝুঁকিতে শতাধিক পরিবার, সিটি প্রশাসকের কাছে অভিযোগ কারাগার থেকে বের হয়ে যুবলীগ নেতা ইমরানের  হুমকি, থানায় অভিযোগ  মাগুরার শ্রীপুরে সরকারি জমি দখল করে দোকানঘর নির্মাণের অভিযোগ প্রশাসন নিরব নোয়াখালীর কোম্পানীগঞ্জে জালনোট প্রতিরোধে জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎ যুক্ত হতে পারে আজ মেধা, নেতৃত্ব ও মানবিকতায় মোহাম্মদ জিয়াউল হক সোহেল সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার লন্ডনে নাহিদ ইসলামের সংবর্ধনা শেষে আওয়ামী লীগ-এনসিপি সংঘর্ষ, আহত অন্তত চার রূপনগরে ৭-৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, নিরাপত্তাকর্মী গ্রেপ্তার চৌদ্দগ্রামে সরকারি কর্মকর্তাদের সঙ্গে এনসিপি নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

আওয়ামী লীগ ও বিএনপির ওপর দেশের মানুষ বিরক্ত – গোলাম মোহাম্মদ কাদের

(প্রেস বিজ্ঞপ্তি)

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩০৪ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেছেন, আওয়ামী লীগ বা বিএনপি নয়, আগামী দিনে দেশের মানুষ জাতীয় পার্টিকে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায়। দুর্নীতি, দুঃশাসন, দলীয়করণের কারণে দল দুটির ওপরে মানুষ আস্থা হারিয়ে ফেলেছে। আওয়ামী লীগ ও বিএনপির ওপর দেশের মানুষ বিরক্ত। তিনি বলেন, দেশের মানুষ চায় জাতীয় পার্টি আরো শক্তিশালী হয়ে দেশের মানুষের প্রত্যাশা পূরণ করুক। কারণ, জাতীয় পার্টির শাসনকালে দেশে দুর্নীতি, টেন্ডারবাজী ও দলীয়করণ ছিলোনা। জাতীয় পার্টির শাসনামল মানেই উন্নয়ন ও সুশাসন। আগামী জাতীয় নির্বাচনের আগেই দলকে আরো শক্তিশালী করতে নেতা-কর্মীদের নির্দেশ দেন জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।

এসময় বক্তৃতা করেন, সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি, পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, পার্টির কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, কো-চেয়ারম্যান মুজিবুল হক চুন্নু এমপি।
খন্দকার দেলোয়ার জালালী
জাতীয় পার্টি চেয়ারম্যান-এর
প্রেস সেক্রেটারি-০২।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি