1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ইলিশধরা চোরাই নৌকাসহ চার যুবক আটক - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীতে আবাসিক হোটেলে অভিযান,অসামাজিক কাজে জড়িত থাকার অভিযোগে ১২ জন গ্রেফতার  চন্দনাইশ থানা পুলিশের অভিযানে হত্যা মামলা সহ ৩ আসামী গ্রেফতার মসজিদে তালা মারার হুমকি নিউজ করায় সাংবাদিকের ওপর হামলা  মাগুরায় সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল  আরোহী নিহত, আহত- ১ নোয়াখালীর কোম্পানীগঞ্জে ঘুম থেকে উঠে শিশুর নিথর দেহ, হত্যার অভিযোগ বাবা-মায়ের পরস্পরের বিরুদ্ধে  বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর মাগুরায় বৃক্ষরোপণ অভিযান, বৃক্ষ ও ফল মেলার উদ্বো রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ চলছে রোগ প্রতিরোধই সরকারের মূল লক্ষ্য : স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনে ভোট আজ

ইলিশধরা চোরাই নৌকাসহ চার যুবক আটক

নইন আবু নাঈম,বাগেরহাট সংবাদদাতাঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩১৮ বার

বরগুনার পাথরঘাটার চরদুয়ানি থেকে ইঞ্জিনচালিত একটি ইলিশ ধরা নৌকা চুরি করে বিক্রির উদ্দেশে বাগেরহাটের শরণখোলায় নিয়ে আসে চার যুবক। দুর্ভাগ্যক্রমে নৌকাটি ভাটিরটানে নদীর চরে আটকে যাওয়ায় পুলিশের হাতে ধরা পড়ে তারা।
তাফালবাড়ি পুলিশ ফাঁড়ির সদস্যরা মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের জলেরঘাট এলাকার নদীর চর থেকে নৌকাসহ তাদেরকে আটক করেন। প্রায় সাড়ে চারহাজার ফুট ইলিশ ধরা জালও পাওয়া গেছে নৌকাটিতে। জাল, ইঞ্জিনসহ নৗকাটি মূল্য প্রায় চার লাখ টাকা।

আটক চার যুকব হলেন চরদুয়ানি এলাকার জাকির বিশ্বাসের ছেলে রুবেল বিশ্বাস (২১) ও জুয়েল বিশ্বাস (২২), খলিল সিকদারের ছেলে শাহিন সিকদার (২৫) এবং মোতালেব বিশ্বাসের ছেলে মহিদবুল বিশ্বাস (২৮)। ইঞ্জিনচালিত ওই নৌকার মালিক পাথরঘাটার চরদুয়ানি এলাকার মৎস্য ব্যবসায়ী বাদশা মিয়ার বলে জানিয়েছে পুলিশ।

শরণখোলার তাফালবাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) মো. হারুনুর রশিদ জানান, গোপন সংবাদের মাধ্যমে ইঞ্জিনচালিত চোরাই নৌকার সন্ধান পেয়ে ঘটনাস্থল থেকে চার যুবককে আটক করা হয়। ভাটির কারণে নৌকাটি জলেরঘাটে নদীর চরে আটকে পড়ায় তারা পালাতে পারেনি। চরদুয়ানির মৎস্য ব্যবসায়ী মো. বাদশা মিয়ার নৌকাটি চুরি করে বিক্রির জন্য নিয়ে আসে বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে ওই চার যুবক।
আইসি হারুনুর রশিদ জানান, চার যুবক ফাঁড়িতে তাদের হেফাজতে রয়েছে। নৌকার মালিক পাথরঘাটা থানায় মামলার প্রস্তুতি নিচ্ছেন। মামলার পর ওই থানার পুলিশের কাছে তাদেরকে হস্তান্তর করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net