1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কক্সবাজারে ২৩ কেজি গাঁজাসহ দম্পতি আটক - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নকলায় জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি মাগুরায় রেড ক্রিসেন্ট মা ও শিশু হাসপাতালের পরিচালনা পর্ষদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত  বাংলাদেশে ঢুকছে নতুন মাদক ‘কুশ’: কতটা বিপজ্জনক এই মাদক? এআই ব্যবহার করে কারও নামে মিথ্যা ও বানোয়াট কনটেন্ট তৈরি করা অপরাধ: মেহজাবীন দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী মাটিরাঙ্গায় সরকারি চাল-গম মজুদ রাখায়, দোকানিকে জরিমানা ও পণ্য জব্দ রায়ের পরও জটিলতায় কোম্পানীগঞ্জ সরকারি কলেজের জমি, ইউএনও-এসিল্যান্ড-পৌর প্রশাসকের বিরুদ্ধে অধ্যক্ষের অভিযোগ মাগুরায় ব্র্যাকের উদ্যোগে বিনামূল্যে ৫০০ জন নারী পুরুষকে চক্ষু চিকিৎসা প্রদান মাগুরায় মাদকাসক্ত ব্যাক্তির ছুরিকাঘাতে পুলিশের এসআই আহত

কক্সবাজারে ২৩ কেজি গাঁজাসহ দম্পতি আটক

কক্সবাজার প্রতিনিধি।

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩১৬ বার

কক্সবাজারে ২৩ কেজি গাঁজাসহ এক দম্পতি আটক করেছে র্যাব।

মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) বিকেলে কক্সবাজার সদরের লিংরোড এলাকায় এ অভিযান চালিয়ে ওই দুইজনকে গাঁজাসহ আটক করা হয়।

আটককৃতরা হলেন- কক্সবাজারের কলাতলীর ঝিরঝিরিপাড়ার মৃত মনির আহমদের ছেলে আবুল কাশেম (৩৫) ও তার স্ত্রী মৃত সৈয়দ হোসেনের মেয়ে রহিমা খাতুন।

র্যাব কর্মকর্তারা বলছেন, দীর্ঘদিন ধরে কক্সবাজার শহরে গাঁজা সরবারহ করে আসছিল তারা।

চট্টগ্রাম থেকে এক ব্যবসায়ী থেকে গাঁজা আনার পর শহরের বিভিন্ন এলাকায় ছড়িয়ে দিতো তাদের চক্রটি।

বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার র্যাব-১৫ সহকারী পরিচালক (মিডিয়া) আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী বলেন, কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের লিংরোড অংশে তল্লাশিকালে মারসা নামে একটি বাসে করে আসার সময় তাদের এসব গাঁজাসহ আটক করা হয়।

পরবর্তী আইনি ব্যবস্থা শেষে তাদের কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র্যাবের এ কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net