1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে বিভিন্ন অভিযোগে ৭ অপরাধী আটক - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
বাংলাদেশে ঢুকছে নতুন মাদক ‘কুশ’: কতটা বিপজ্জনক এই মাদক? এআই ব্যবহার করে কারও নামে মিথ্যা ও বানোয়াট কনটেন্ট তৈরি করা অপরাধ: মেহজাবীন দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী মাটিরাঙ্গায় সরকারি চাল-গম মজুদ রাখায়, দোকানিকে জরিমানা ও পণ্য জব্দ রায়ের পরও জটিলতায় কোম্পানীগঞ্জ সরকারি কলেজের জমি, ইউএনও-এসিল্যান্ড-পৌর প্রশাসকের বিরুদ্ধে অধ্যক্ষের অভিযোগ মাগুরায় ব্র্যাকের উদ্যোগে বিনামূল্যে ৫০০ জন নারী পুরুষকে চক্ষু চিকিৎসা প্রদান মাগুরায় মাদকাসক্ত ব্যাক্তির ছুরিকাঘাতে পুলিশের এসআই আহত ছোটফরিংগা সীমান্তে ১৯ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ সচিবালয়ে ৬ নম্বর ভবনে আগুন নোয়াখালীর কোম্পানীগঞ্জে ফেনী নদীর ভাঙ্গন এলাকা পরিদর্শন করেন এমপি মোহাম্মদ ফখরুল ইসলাম

চৌদ্দগ্রামে বিভিন্ন অভিযোগে ৭ অপরাধী আটক

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩৩৯ বার

কুমিল্লার চৌদ্দগ্রামে মাদকসহ এবং ওয়ারেন্টভুক্ত ৭ জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো: জগন্নাথদীঘি ইউনিয়নের হাটবাইর গ্রামের মৃত মন্তাজ মিয়ার ছেলে ফরিদ মিয়া, বেতিয়ারার আবুল বাশারের ছেলে মোবারক হোসেন, নোয়াগ্রামের মৃত তিতু মিয়ার ছেলে আবু সুফিয়ান, চিওড়া ইউনিয়নের কান্দিরপাড় গ্রামের আবদুল কুদ্দুসের ছেলে মাসুদ মিয়া, উজিরপুর ইউনিয়নের বদরপুর গ্রামের খলিলুর রহমানের ছেলে খায়রুল হোসেন, বাতিসা ইউনিয়নের কালিকাপুর গ্রামের ফুল মিয়ার ছেলে মহিন উদ্দিন, মুন্সীরহাট ইউনিয়নের ফকিরহাট গ্রামের বাচ্চু মিয়ার ছেলে আবদুর রহিম। মঙ্গলবার দুপুরে তথ্যটি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) ত্রিনাথ সাহা।

জানা গেছে, কুমিল্লার পুলিশ সুপার ফারুক আহমেদের নির্দেশে, চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ শুভ রঞ্জন চাকমার সার্বিক তত্ত্বাবধানে এসআই শামীম ও এএসআই এয়াছিনের নেতৃত্বে পুলিশের পৃথক টিম সোমবার রাত থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত ১৬ কেজি গাঁজাসহ মাসুদ মিয়া ও আবু সুফিয়ান, ২০ পিছ ইয়াবাসহ খায়রুল হাসান, আবদুর রহিম ও মহিন উদ্দিন, বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত মোবারক হোসেনকে আটক করে। মঙ্গলবার দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net