1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ডেমরায় ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ৫ - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
বাংলাদেশে ঢুকছে নতুন মাদক ‘কুশ’: কতটা বিপজ্জনক এই মাদক? এআই ব্যবহার করে কারও নামে মিথ্যা ও বানোয়াট কনটেন্ট তৈরি করা অপরাধ: মেহজাবীন দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী মাটিরাঙ্গায় সরকারি চাল-গম মজুদ রাখায়, দোকানিকে জরিমানা ও পণ্য জব্দ রায়ের পরও জটিলতায় কোম্পানীগঞ্জ সরকারি কলেজের জমি, ইউএনও-এসিল্যান্ড-পৌর প্রশাসকের বিরুদ্ধে অধ্যক্ষের অভিযোগ মাগুরায় ব্র্যাকের উদ্যোগে বিনামূল্যে ৫০০ জন নারী পুরুষকে চক্ষু চিকিৎসা প্রদান মাগুরায় মাদকাসক্ত ব্যাক্তির ছুরিকাঘাতে পুলিশের এসআই আহত ছোটফরিংগা সীমান্তে ১৯ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ সচিবালয়ে ৬ নম্বর ভবনে আগুন নোয়াখালীর কোম্পানীগঞ্জে ফেনী নদীর ভাঙ্গন এলাকা পরিদর্শন করেন এমপি মোহাম্মদ ফখরুল ইসলাম

ডেমরায় ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ৫

মো. বশির উদ্দিন/ডেমরা প্রতিনিধি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১০ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩৩৯ বার

রাজধানীর ডেমরায় পুলিশের অভিযানে দেশীয় অস্ত্রসহ ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলের ৫ সদস্যকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৩ টি ধারালো ছুরি উদ্ধার করা হয়। বুধবার তাদের আদালতে পাঠায় ডেমরা থানা পুলিশ। মঙ্গলবার দিনগত রাতে ডেমরার পশ্চিম বক্সনগর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ ঘটনায় সঙ্গীয় আরও ৮/১০ জন ডাকাত পালিয়ে যেতে সক্ষম হয়। গ্রেফতারকৃতরা হল- মো. শাহীন আলম (৩৫) মো. সুজন মিয়া (২৬), মো. মোহান (২২), মো. সোহেল রানা (২৫) ও মো. শাহীন আলম মিজি (২০)। এরা সবাই ডেমরার পশ্চিম নগর, সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লা থানা এলাকার ভাড়াটিয়া। এ বিষয়ে মঙ্গলবার রাতেই গ্রেতারকৃতদের বিরুদ্ধে ডেমরা থানায় মামলা দায়ের করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে ডেমরা ফাঁড়ির ইনচার্জ ও মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. আব্দুল কুদ্দুস বলেন, মঙ্গলবার রাতে পশ্চিম বক্সনগর এলাকায় একটি সংঘবদ্ধ ডাকাত দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের হাতেনাতে গ্রেফতার করা হয়। পলাতকদেরও দ্রুত গ্রেফতার করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net