1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ডেমরায় দশম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ চেষ্টা:গ্রেফতার ১ - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল চন্দনাইশ দোহাজারীতে হাজারী টাওয়ারের সামনে সওজ বিভাগের জায়গায় লিফট স্থাপন কাজ চলমান নোয়াখালীর বসুরহাট পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের ১১৮ কোটি ৭৪ লাখ টাকার বাজেট ঘোষণা  আমিলাইষে গুলিবিদ্ধের ঘটনায় জামায়াতকে জড়িয়ে ফেসবুক পোস্টের প্রতিবাদ বায়েজিদ সাংবাদিক ফোরাম ( বিএসএফ)’র আহ্বায়ক কমিটি গঠন আহ্বায়ক শাহিন, সদস্য সচিব তুষার মুজিব  এমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে বিধ্বস্ত করে শেষ ১৬’তে ফ্রান্স নবীনগরে সার্বজনীন গ্রুপের প্রশিক্ষণের সমাপনী, এম এইচ শান্তির জন্মদিন উদযাপন আনোয়ারা সাবরেজিস্ট্রার অফিসে মোহরার মালেকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ  মাগুরায় জেলা পরিষদের ১০৪ কোটি টাকার বাজেট ঘোষণা  ভাঙ্গুড়া উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

ডেমরায় দশম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ চেষ্টা:গ্রেফতার ১

মো. বশির উদ্দিন/ডেমরা প্রতিনিধি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১০ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩৬৮ বার

রাজধানীর ডেমরায় মো. সেলিম সরদার (২৩) নামে এক যুবক দশম শ্রেণীর (১৫) এক ছাত্রীকে প্ররোচনা ও কু-প্রস্তাব দিয়ে ধর্ষণের চেষ্টা করেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় মেয়েটি লজ্জায় ও ক্ষোভে হারপিক খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছে বলে জানা গেছে। এ বিষয়ে ভুক্তভোগীর মা গত সোমবার রাতে ওই যুবকের বিরুদ্ধে ডেমরা থানায় মামলা করেন। পরে ওই রাতেই পুলিশ সেলিম সরদারকে ডেমরার ডগাইর এলাকা থেকে গ্রেফতার করে মঙ্গলবার বেলা ১১ টায় আদালতে পাঠায়। সে ডগাইর মহাকাশ রোড এলাকার মো. হাবিব সরদারের ছেলে।

ভুক্তভোগীর পরিবারের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করে মামলার তদন্তকারী কর্মকর্তা ডেমরা থানার এসআই মো. আলমগীর জানান, স্কুলে যাওয়া আসার পথে প্রায়ই মেয়েটিকে উত্ত্যক্ত করত সেলিম। এদিকে সোমবার ভোর সাড়ে ৪ টার দিকে সেলিম কৌশলে মেয়েটির ঘরে গিয়ে বাজে প্রস্তাব দেয়। এ প্রস্তাব অস্বীকার করলে ওই যুবক মেয়েটিকে ধর্ষণের চেষ্টা করে। এ সময় ওই ছাত্রীর ডাক চিৎকারে সেলিম পালিয়ে যায়। এ ঘটনায় ওই দিন সকাল সাড়ে ৬ টার দিকে মেয়েটি লজ্জা ও ক্ষোভে হারপিক খেয়ে আত্মহত্যার চেষ্টা করে। এ সময় পরিবারের লোকজন মেয়েটিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে সে মিডফোর্ট স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net