1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মোংলা কোস্ট গার্ড’র অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
অবৈধ অস্ত্র-গুলিসহ সন্ত্রাসী ওসমান গ্রেফতার হাটহাজারীতে সোনাইমুড়ী’র জয়াগ ইউনিয়নে মাটি খননের সময় মর্টার শেল উদ্ধার  ফটিকছড়িতে জামায়াতের মেয়র প্রার্থী হিসেবে আলোচনায় লন্ডনপ্রবাসী মাসুদুর রহমান কক্সবাজারে এমপি কাজলের প্রচেষ্টায় গ্রামীণ অবকাঠামো উন্নয়নে নেয়া হলে বড় প্রকল্প ঈদগাঁওয়ে ফায়ার স্টেশনের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ঊর্ধ্বতন দল আনোয়ারা ঐক্যবদ্ধ প্রেসক্লাব নাম ভাঙিয়ে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা, আইনগত পদক্ষেপের হুঁশিয়ারি প্রেসক্লাবের কোম্পানীগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ আয়োজন: চার দেয়ালে সীমাবদ্ধ কর্মসূচি  মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ৩ জনকে কুপিয়ে আহত করেছে মাদক-ব্যবসায়ী সাহাবুদ্দিন সাতকানিয়ায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান: জরিমানা ৩ লক্ষ টাকা, বয়লার জব্দ ও চুল্লী অকার্যকর

মোংলা কোস্ট গার্ড’র অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

খ.ম. নাজাকাত হোসেন সবুজ। বাগেরহাট জেলা প্রতিনিধিঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২১
  • ২৭৯ বার

বাগেরহাট জেলার, মোংলায় কোষ্টগার্ডের অভিযানে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। ২৪ ফেব্রুয়ারি বুধবার রাতে সুন্দরবনের বেরীবাধ এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যাবসায়ী আবু হুরাইরাকে ইয়াবাসহ আটক করা হয়।

কোষ্টগার্ড জানায়, মোঃ আনোয়ার হোসেন’র ছেলে আবু হোরায়রা ইয়াবা বিক্রি করছে এমন গোপন সংবাদ পেয়ে ওই এলাকায় অভিযান চালায় মোংলা কোষ্টগার্ডের’র একটি অভিযানকারী দল। বুধবার রাতে সুন্দরবনের বেরীবাধ এলাকায় পৌঁছালে কোষ্টগার্ডের উপস্থিতি টের পেয়ে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ইয়াবাসহ অন্যরা পালিয়ে গেলেও ধাওয়া করে আবু হোরায়রাকে আটক করতে সক্ষম হয়। পরে তার দেহ তল্লাশী করে জামার পকেটে থাকা ২৪ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। আটক আবু হোরায়রা সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার কৈখালী গ্রামের মোঃ আনারুল হোসেন’র পুত্র।

কোষ্টগার্ড আরো জানায়, মাদক ব্যাবসায়ী আবু হোরায়রা নিজ স্বার্থ হাসিলের জন্য উক্ত মাদক দ্রব্য ক্ষুদ্র ক্ষুদ্র মাদক সেবনকারীর কাছে বিক্রয় করবে বলে স্বীকার করে, যা আমাদের চারপাশের যুবসমাজকে ধীরে ধীরে অনেক বড় ক্ষতির দিকে ধাবিত করছে। পরবর্তীতে জব্দকৃত ইয়াবা ও আটককৃত মাদক ব্যবসায়ীকে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ কোস্টগার্ড পশ্চিম জোনের গোয়েন্দা কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার ইমতিয়াজ আলম জানান, কোস্টগার্ড পশ্চিম জোনের আওতাভুক্ত এলাকা সমূহে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, জননিরাপত্তার পাশাপাশি দস্যু দমন,অবৈধ অনুপ্রবেশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রন রোধে কোস্ট গার্ডের জিরো টলারেন্স নীতি অবলম্বন করে নিয়মিত অভিযান অব্যাহত আছে এবং ভবিষ্যতেও তা থাকবে বলে জানায় কোষ্টগার্ডের এ কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net