1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শরণখোলায় জব্দ একটন জাটকা এতিমদের দিলেন ভ্রাম্যমাণ আদালত - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
দাউদকান্দিতে রিকশা চালকের মেয়েকে নির্বাচনী পরীক্ষায় অংশ নিতে দেননি অধ্যক্ষ ভাঙা হাতে অস্ত্রোপচার করাতে ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু  খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য হিসেবে লক্ষীছড়ির মোবারক হোসেন’ক  দেখতে চায় লক্ষীছড়ি বাসী কোম্পানীগঞ্জে “শাহজাদপুর প্রিমিয়ার লিগ-২০২৬” এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত নোয়াখালীর কোম্পানীগঞ্জে ট্রান্সফরমার চুরি চেষ্টা: ভাঙারি ব্যবসায়ী আটক  জাতীয় সংসদে আরও ১০টি বিল পাস ডাচ্‌-বাংলা ব্যাংকের জনসংযোগ ও ব্র্যান্ড স্পেশালিস্ট বিভাগের প্রধান ও এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান হলেন নজরুল ইসলাম   বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন করলেন চন্দিয়া মহিলা কলেজ  সাউদার্ন ইউনিভার্সিটিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিষয়ক সেমিনার অনুষ্ঠিত রাঙ্গাবালীতে বেশি দামেও মিলছে না জ্বালানি তেল

শরণখোলায় জব্দ একটন জাটকা এতিমদের দিলেন ভ্রাম্যমাণ আদালত

নইন আবু নাঈম,বাগেরহাট সংবাদদাতাঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩১৯ বার

আহরণ নিষিদ্ধ একটন জাটকা ইলিশ বোঝাই এফবি গাজী-২ নামের একটি ফিশিং ট্রলার জব্দ করেছে কোস্টগার্ড। বৃহস্পতিবার (৪ফেব্রæয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে বাগেরহাটের শরণখোলা রাজৈর মৎস্য অবতরণ কেন্দ্রে নিয়ে আসা হয় জব্দ ট্রলাটি। এসময় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ট্রলারের মাঝিকে (চালক) জরিমানা ও জাটকাগুলো এতিমখানায় বিতরণ করেন শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা।

পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কচিখালী কন্টিনজেন্টের কোস্টগার্ড সদস্যরা বুধবার রাত সাড়ে ৮টার দিকে অভিযান চালিয়ে বলেশ্বর নদের মোহনা থেকে ১৫ জন জেলেসহ জাটকা বোঝাই ট্রলারিটি জব্দ করেন।
কোস্টগার্ড পশ্চিম জোনের কচিখালী কন্টিনজেন্ট কমান্ডার এম হাবিবুর রহমান জানান, তারা ওই রাতে বলেশ্বর নদে নিয়মিত টহলকালে ফিশিং ট্রলাটি দেখে থামাতে বলেন। তখন না থামিয়ে দ্রুত গতিতে চালিয়ে যাওয়া তারা স্পিডবোটে ধাওয়া করে জব্দ করেন ট্রলারটি। বরগুনার পাথরঘাটা উপজেলার কাঁঠালতলা গ্রামের মৎস্য ব্যবসায়ী মো. ওয়ারেছ গাজীর মালিকানাধীন ওই ট্রলারে থাকা জেলেদের বাড়ি বরগুনা সদরের পোটকাখালী এলাকায়।

শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সরদার মোস্তফা শাহিন বলেন, মৎস্য আইনে ট্রলার মাঝি ফোরকান মিয়াকে পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১৫দিনের কারাদন্ডের আদেশ দেওয়া হয়েছে। এছাড়া জাকটাগুলো উপজেলার সকল এতিমখানায় বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net