ঢাকা   ০৮:১৮:৫৮ এএম, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
শোক সংবাদ চন্দনাইশে আ.লীগের নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির প্রস্তুতি সভায় জসিম উদ্দিন আহমেদ এমপি নৈরাজ্যকারী, অগ্নিসন্ত্রাসীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান মাগুরার শ্রীপুরে তিনদিন ব্যাপী জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত ধানমন্ডিতে ‘মোরগ পোলাও খাইয়ে’ সোনার দোকান ফাঁকা শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর কর্ণফুলীতে জিপিএ-৫ প্রাপ্ত ৬৫ শিক্ষার্থীকে প্রেসক্লাবের সংবর্ধনা মাগুরায়  গণপ্রকৌশল দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ওর্্যালী অনুষ্ঠিত  সাতকানিয়ায় জমি বুঝিয়ে দেওয়ার নামে কোটি টাকা নেওয়ার অভিযোগ সচিবালয়ের পাশে মেট্রো স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ নোয়াখালীর কোম্পানীগঞ্জে হাসপাতাল থেকে ১৯ বছর বয়সী তরুণীর মরদেহ উদ্ধার 

আনোয়ারায় সড়ক দূর্ঘটনায় ১ মোটরসাইকেল আরোহী নিহত

আনোয়ারা সংবাদদাতাঃ-

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ৩ ফেব্রুয়ারি, ২০২১
  • ২৬৪ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

চট্টগ্রাম পিএবি সড়কের কালাবিবির দিঘীর মোড়ের পরে শোলকাটা রাস্তার মাথার আগে মোটর সাইকেল দুর্ঘটনায় সাইদুল ইসলাম ফারাবি (২০) এক যুবক নিহত হয়েছে এবং অপর যুবককে গুরুতর অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

মঙ্গলবার,০২ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে ৬টায় পিএবি সড়কের কালাবিবির দিঘীর মোড়ের দক্ষিণে দ্রুতগামী মোটর বাইক ও ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটে।এতে বাইক চালক মারাত্নক আহত হয়ে পেটের নাড়ি-বুড়ি বের হয়ে যায় এবং মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলে মারা যায়।বাইকের পেছনে থাকা অপর জনকে স্হানীয়রা উদ্ধার করে আনোয়ারা মেডিকেলে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজে প্রেরণ করা হয়েছে।

নিহত যুবক চট্টগ্রাম বাঁশখালী উপজেলার বাণীগ্রাম জমাদার পাড়ার ব্যাংক কর্মকর্তা আব্দুস ছামাদের ছোট ছেলে বলে জানা গেছে।

আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাঃ ত্বোহা জানান, একজন মারা গেছে আরেকজনকে আশঙ্কাজনক অবস্থায় স্যালাইন আর ব্লাড বন্ধের চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেলে রেফার করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি