1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আশুলিয়ার কুরালের আঘাতের রাস্তাটি পাকা করনের উদ্বোধন - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় জুলাই গণ অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের সাথে জামায়াতের মতবিনিময় সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  খুটাখালীতে সবুজ পাহাড় নুরানী মাদরাসায় হিফজের সবক প্রদান অনুষ্ঠান ফাহিম সব্যসাচী’র অন্তরে অচিন পাখি’ বই নিয়ে কুমিল্লায় পাঠ প্রতিক্রিয়া  লাকসামে স্বামীর পরকীয়ার জেরে স্ত্রীর আত্মহত্যা পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ভোটের আগের রাতেই স্থগিত সাতকানিয়া উপজেলা ক্রীড়া সংস্থার নির্বাচন সরকারি রাস্তার জায়গা দখলের অভিযোগ, পাল্টা দাবি জমির মালিকের চন্দনাইশ থানা পুলিশের অভিযানে ৩ আসামী গ্রেফতার। ঈদগাঁওয়ে দুই শিক্ষাপ্রতিষ্ঠানে ‘সততা স্টোর’ উদ্বোধন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক ইন্তেকাল করেছেন

আশুলিয়ার কুরালের আঘাতের রাস্তাটি পাকা করনের উদ্বোধন

বিশেষ প্রতিনিধি ঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২১
  • ২৬৯ বার

সাভার উপজেলার আশুলিয়া ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের কুমকুমারীতে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে থাকা গাছটি হোসেন আলী মেম্বর কেটে পথ তৈরি করা রাস্তাটি সহ আরও একটি মোট দুটি রাস্তা পাকা করনের উদ্বোধন করলেন তিনি।
২৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালে আশুলিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ড এলাকার কুমকুমারী দক্ষিণ পাড়ায় সম্প্রতি কুড়ালের আঘাত রাস্তা তৈরির রাস্তাটি সহ আরো দুটি আঞ্চলিক সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন করেন হোসেন আলী মাস্টার।

এতে এলাকাবাসী ও বাহিরে থেকে আশা পোশাক শ্রমিক সহ সকলেই আনন্দ উপভোগ করেছেন এবং সন্তুষ্টি প্রকাশ করেন স্থানীয়রা। মোঃ হোসেন আলী মাস্টারকে এলাকার রূপকার ও উন্নয়নের অগ্রদূত বলে আখ্যায়িত করে এলাকাবাসী মোহাম্মদ নুর আলম সিদ্দিকী মানু’কে বলেন, এলাকায় এতো উন্নয়ন হবে আমরা কল্পনাও করতে পারিনি, আমাদের বাসাবাড়ি অলি গলি সহ আশপাশের পথগুলো পাকা রাস্তায় উন্নিত হবে তা কখনো কল্পনা ও ভাবনার বাহীরে ছিলো যা আজ উন্নয়নের রোল মডেলের ওয়ার্ড হিসেবে আলোচনায় মুখরিত । জনাব হোসেন আলী মাস্টার এলাকাবাসীর কল্যাণে আন্তরিক হয়ে কাজ করায় গ্রামবাসী নিজেদের শহরবাসী ভাবতে পারছে বলে অনেকেই বলেন,তাহার কাছে আমাদের যতটুকু চাওয়ার ছিল তার চেয়ে হাজার গুণ বেশি পেয়েছি। আমরা আমাদের প্রিয় মেম্বার হোসেন আলী স্যারের কাছে চিরকৃতজ্ঞ। এলাবাসী জনাব হোসেন আলী মাস্টারের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনাও করেন।

রাস্তার মাঝে দারিয়ে থাকা গাছ হোসেন আলী মাস্টার (মেম্বর) নিজে কুড়াল দিয়ে আঘাত করে কেটে রাস্তা প্রস্তুত করে পাকা রাস্তার উদ্বোধন সহ আরো দুটি আঞ্চলিক রাস্তা পাকাকরণ কাজের উদ্বোধন শেষে এলাকায় চলমান অন্যান্য উন্নয়ন কাজ পরিদর্শন করেন আশুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ৪নং ওয়ার্ডের দুই দুইবারের নির্বাচিত জননন্দিত জনপ্রিয় মেম্বার মোঃ হোসেন আলী মাস্টার। এসময় তিনি সাংবাদিকদের সাথে আলাপকালে বলেন, এলাকার জনগণের সুখ শান্তিতেই আমার প্রশান্তি আমার সুখ। এলাকাবাসীর দোওয়া ও ভালোবাসা-ই আমার একমাত্র চাওয়া পাওয়া। জনগণের সেবা করার জন্য আমি আমার জীবন উৎসর্গ করেছি জনতার জন্য। তারা আমাকে বিপুল ভোটে মেম্বার নির্বাচন করেছিলেন তারই ফলশ্রুতিতে উন্নয়নের রোলমডেলে পরিনত করা সম্ভব হয়েছে সকলের সার্বিক সহযোগিতা নিয়েই এলাকার উন্নয়নে একটি মডেল ওয়ার্ডে পরিনত করতে সক্ষম হয়েছি। আমি আমার ওয়ার্ডের মানুষের কাংখিত আশা পূরণ করে চলেছি। এলাকাবাসীকে সাথে নিয়ে আমি আমার ওয়ার্ডকে একটি মাদক সন্ত্রাস চাদাবাজ মুক্ত ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে পেরেছি। শতভাগ নাগরিক সমস্যা সমাধানে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। এলাকার অবকাঠামোগত উন্নয়ন আজ চোখে পড়ার মতো। আমি যতদিন বেঁচে থাকব ততদিন এলাকার উন্নয়নে সার্বিক উন্নয়নে চেষ্টা চালিয়ে যাবো ইনশাআল্লাহ। উন্নয়নের প্রথম সারিতেই থাকবে আমার প্রিয় ৪নং ওয়ার্ড। দেশের সর্বোচ্চ উন্নয়নের সুফল ভোগ করবে আমার ওয়ার্ডের জনগণ। আমি এলাকার সার্বিক উন্নয়ন ও শতভাগ নাগরিক সমস্যা সমাধানে অঙ্গীকার বদ্ধ। আগামী ইউপি নির্বাচনে মেম্বার পদপ্রার্থী হিসেবে সকলের সার্বিক সহযোগিতা ও প্রত্যাশা কামনা করি। আশা করি আগামী নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী করে সকলের সুখে দুঃখে পাশে থেকে বাকিটা জীবন অতিবাহিত করতে পারি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net