https://www.dailyshamolbangla.com/
ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি নির্বাচিত হলেন- মাওলানা আনসারুল্লাহ এবং সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মুহাম্মদ রফিক।
আজ সোমবার ১ ফেব্রুয়ারী সন্ধ্যায় সংগঠনের হাটহাজারীস্থ শাখা কার্যালয় আইএবি মিলনায়তনে জেলা কাউন্সিল-২০২১এ কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব খলিলুর রহমান এ কমিটি ঘোষণা করলেন। এতে বিশেষ অতিথি ছিলেন- কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য সম্পাদক আলহাজ্ব মো. জান্নাতুল ইসলাম।
এতে মাওলানা হাবিবুল্লাহ নদভী এবং মাওলানা আতিকুল্লাহ বাবুনগরীকে সহ সভাপতি নির্বাচিত করা হয়।
উপদেষ্টা মাও. হাবিবুল হক বিন খালেদ, ইসলামী শ্রমিক আন্দোলন চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি আব্দুল আলী কারিমী সাধারণ সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ ফোরকান সিকদার, বাংলাদেশ মুজাহিদ কমিটির জেলা ছদর মাওলানা দিদারুল আলম সেক্রেটারি মাওলানা খালেদ সুলতানি,
ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন চট্টগ্রাম উত্তর জেলার রানিং সভাপতি ও সাধারণ সম্পাদক, সাবেক সভাপতি এবং ফতেহনগর মাদরাসার মুহাদ্দিছ মাওলানা মুফতি এমদাদ উল্লাহ, সদ্য সাবেক সভাপতি মাওলানা এমদাদ চৌধুরী।
ফটিকছড়ি উত্তর ও দক্ষিণ, ভূজপুর উত্তর ও দক্ষিণ, রাউজান এবং রাঙ্গুনীয়া উপজেলা শাখার সভাপতি, সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক কাউন্সিলে অংশ নেন।