1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঈদগাঁও আদর্শ উচ্চ বিদ্যালয়ের এসএসসি ৭২ ব্যাচের মিলন মেলা সম্পন্ন - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের নিয়ে কুমিল্লায় তথ্য অফিসের প্রেস ব্রিফিং আনোয়ারার এসিল্যান্ড বদলির আদেশ হলেও অদৃশ্য কারণে বহাল তবিয়তে, ভূমি সেবায় চরম ভোগান্তি  একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন এলাকার উন্নয়ন নয়, বিভিন্ন কমিটি নিয়ন্ত্রণেই ব্যস্ত এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া ভবিষ্যৎ আপনাদের, দেশ গড়ার নেতৃত্বও আপনাদের নিতে হবে: প্রধানমন্ত্রী ঢাবি শিক্ষিকাকে নিয়ে কুরুচিপূর্ণ পোস্ট কথিত সাংবাদিক মাসুদের বিরুদ্ধে, সামাজিক যোগাযোগমাধ্যমে নিন্দার ঝড় নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি নেতা জিয়াউল হক জিয়া’র মৃত্যু: রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া  নোয়াখালী কোম্পানীগঞ্জে’র মেঘনা নদীতে  অভিযান চালিয়ে কারেন্ট জাল জব্দ  রামগড়ে অবৈধ বালু উত্তোলন মোবাইল কোর্টের অভিযানে গ্রামবাসীর হামলা ও প্রশাসনের গুলিতে ইউএনও ওসিসহ আহত ১৫

ঈদগাঁও আদর্শ উচ্চ বিদ্যালয়ের এসএসসি ৭২ ব্যাচের মিলন মেলা সম্পন্ন

কক্সবাজার প্রতিনিধি।

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২১
  • ২৩০ বার

কক্সবাজার সদর উপজেলার ঐতিহ্যবাহী ঈদগাঁহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের এসএসসি ১৯৭২ ব্যাচের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে।

২০ ফেব্রুয়ারী (শনিবার) ঈদগাঁও আলমাছিয়া মাদ্রাসা সড়কের প্রিন্স অব ঈদগাঁও কমিউনিটি সেন্টার মিলনায়তনে জাঁকজমকপূর্ণ এ মিলনমেলা সম্পন্ন হয়।

সকাল থেকে ১৯৭২ ব্যাচের ছাত্ররা একে একে অনুষ্ঠানস্থলে সমবেত হন।

এরপর শুরু হয় দিনব্যাপী কর্মসূচী। বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা, দুপুরে লাঞ্চ, স্মৃতিচারন ও সবশেষে বিকালে প্রাণবন্ত আড্ডায় মেতে উঠেন প্রাক্তন ছাত্রবৃন্দ।

এসএসসি ১৯৭২ ব্যাচের ছাত্রদের মধ্যে অনুষ্ঠানে স্মৃতিচারন করে বক্তব্য রাখেন কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লেঃ কর্ণেল (অবঃ) ফোরকান আহমদ এলসিএমসি পিএসসি, সংগঠনের আহবায়ক ও মুক্তিযোদ্ধা মাষ্টার নূরল আজিম, স্বাচিপ নেতা ডাঃ সাইফুদ্দীন ফরাজী, সদস্য সচিব ও ঈদগাহ্ আদর্শ উচ্চ বিদ্যালয়ের সাবেক সিনিয়র শিক্ষক এবং মুক্তিযোদ্ধা সন্তান মাষ্টার আবু তাহের, ঈদগাঁহ্ আদর্শ উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক মাস্টার কামাল উদ্দীন, লেঃ কর্ণেল (অবঃ) এহেছানুল হক, ঈদগাঁও বাজার ব্যবসায়ী পরিচালনা পরিষদের সভাপতি শাহনেওয়াজ মিন্টু, সিরাজুল হক, নূরুজ্জামান ও জাফর উল্লাহ হেলালী প্রমূখ।

অনুষ্ঠান শেষে সদস্যদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। এতে আরো বিভিন্ন শ্রেণী-পেশার জনগন উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net