1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঈদগাঁওতে শালিসী বৈঠকে যুবককে ছুরিকাঘাত - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় স্ত্রী-সন্তানকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্বামীর মৃত্যু  বন্যায় ভেঙেছে সাতকানিয়ার সড়ক নেটওয়ার্ক, সংস্কারে প্রয়োজন ৩০ কোটি টাকা বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ রক্ষার আহ্বান, নবীনগরে উদ্বোধন করলেন এমপি কর্ণফুলীতে গরু চুরি, মাদক ও বিদ্যালয়ে চুরির ঘটনায় উদ্বেগ আইন-শৃঙ্খলা সভায় টহল জোরদারসহ একাধিক নির্দেশনা ঈদগাঁওয়ে দ্রুতগামী ট্রাক চাপায় শিশু নিহত পারিবারিক কলহের জের লাকসামে গৃহবধূর রহস্যজনক মৃত্যু মাগুরায়  ভাই ভাই বেকারীকে ৬০ হাজার টাকা জরিমানা ও দোকান বন্ধের নির্দেশ দিয়েছে জাতীয় ভোক্তা অধিকার মাগুরায় আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত  তরুণ রেস্টুরেন্ট উদ্যেক্তা এস. আলম আলভির উদ্যাগে শহরে প্রথম প্যান এশিয়ান রেস্টুরেন্ট ‘নাযা’ প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত

ঈদগাঁওতে শালিসী বৈঠকে যুবককে ছুরিকাঘাত

কক্সবাজার প্রতিনিধি।

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২১
  • ২৫৩ বার

কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁও- পোকখালীতে উপর্যুপরি ছুরিকাঘাতে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছে।

আহত ব্যাক্তি বর্ণিত ইউনিয়নের পশ্চিম পোকখলী মালমুরা পাড়ার ৪ নং ওয়ার্ড়ের হাজী ছৈয়দ করিমের পুত্র হামিদুল হক (৩৬) বলে জানা গেছে।
তাকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও তার বড় ভাই জানান, গত শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার সময় স্থানীয় ওয়ার্ড আ’লীগ সভাপতি ও সম্পাদকের নেতৃত্বে এলাকার সচেতন মহলের সমন্বয়ে উভয় পক্ষের প্রতিনিধিসহ বাদী-বিবাদীদের দীর্ঘদিনের জায়গা জমির বিরোধ নিস্পত্তির জন্য বিচারের কার্যক্রম চলছিল।

কিন্তু বিচার চলাকালীন কেউ কোন কিছু বুঝে উঠার আগেই একই এলাকার ইমরান ও রাশেলের নেতৃত্বে আগে থেকে অস্ত্র-শস্ত্রে উৎপেতে থাকা ইমরানের ভাই জয়নাল, হাবিব উল্লাহ, সায়মন, ও হাবিব উল্লাহর ছেলে ইব্রাহিমসহ ৮/১০ জন প্রতিপক্ষের উপর হামলা করে।

হামলাকারীদের উপর্যুপরি ছুরিকাঘাতে হামিদুল হক রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে।

এসময় আহতের স্বজন ও উপস্থিত জনতা হামলাকারীদের প্রতিহত করার চেষ্টা করলে হামলাকারীরা পালিয়ে যায়।

পরে স্বজনরা আহতকে প্রথমে ঈদগাঁওর একটি হাসপাতালে নিয়ে আসে। আহতের অবস্থা আশংকাজনক হওয়ায় ডাক্তার উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন।

শালিসে উপস্থিত আ’লীগ সভাপতি নুরুল আলম জানান, উভয় পক্ষের সম্মতিতে আমরা স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সাথে নিয়ে মিমাংসার জন্য বসেছিলাম।

কিন্তু বিচার চলাকালীন ইমরানেরর নেতৃত্বে সন্ত্রাসীরা হামলা করে হামিদুল হকের মাথা ফাটিয়ে দিয়েছে।

স্থানীয় ওয়ার্ড মেম্বার লুৎফুর রহমান জানান, বৈঠকে আমি উপস্থিত ছিলাম না। তবে তাদের পারিবারিক জায়গা সম্পত্তির বিরোধে মারামারির কথা শুনেছি।

অভিযোগ উঠা ইউনিয়ন বিএনপি নেতা রাশেল মারামরির ঘটনার সত্যতা স্বীকার করেন।

হামলাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে মামলার প্রস্তুতি চলছে বলে জানান আহতের বড় ভাই শফি উল্লাহ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net