1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কুমিল্লায় তিন নদী পরিষদের ২১ দিন ব্যাপী অনুষ্ঠান শুরু - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
হাটহাজারী উপজেলা প্রশাসনের উদ্যোগে জুলাই শহিদ দিবস পালন বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী চন্দনাইশ থানার ত্রাণ কার্যক্রম নিয়ে উঠেছে নানা প্রশ্ন অর্থমন্ত্রী, সিটি মেয়র, ৪ এমপি, ডিসি ছিল মঞ্চে, চন্দনাইশে ত্রাণে মঞ্চ ভেঙ্গে পড়ে আহত-৪ কৃষকদের কথা ভেবে সরকার প্রতিটি ইউনিয়নে সবজি সংরক্ষণে মিনি হিমাগার প্রতিষ্ঠার পরিকল্পনা করেছে- বললেন কৃষি ও প্রাণিসম্পদ মন্ত্রী প্রত্যয় সংগঠনের ২০২৬–২৭ সালের নবগঠিত কেন্দ্রীয় কমিটির প্রথম সভা অনুষ্ঠিত ধর্মীয় সম্প্রীতি রক্ষায় সরকার অঙ্গীকারবদ্ধ: কুমিল্লায় কৃষিমন্ত্রী নবীগঞ্জে ধর্মীয় ভাবধারায় রথযাত্রা উৎসব পালন মাগুরায় যথাযথ মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত  নকলায় জুলাই শহিদ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত 

কুমিল্লায় তিন নদী পরিষদের ২১ দিন ব্যাপী অনুষ্ঠান শুরু

আবু সুফিয়ান রাসেল

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩০৭ বার

কুমিল্লায় তিন নদী পরিষদের ২১ দিন ব্যাপী অনুষ্ঠান শুরু হয়েছে। সোমবার (১ ফেব্রুয়ারি) নগর শিশু উদ্যানের জামতলায় অনুষ্ঠান উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর। সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি সাপ্তাহিক অভিবাদন সম্পাদক আবুল হাসানাত বাবুলের সভাপতিত্বে রেজবাউল হক রানার সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন, ডা. তৃপ্তীশ চন্দ্র ঘোষ, সংগঠক পারভীন হাসানাত, সাংবাদিক মোতাহের হোসেন মাহবুব, অশোক বড়ুয়া, আইরীন আহমেদ, নীলিমা ইসলাম, সালমা আক্তার প্রমুখ। অনুষ্ঠানের প্রথম দিনে সাংস্কৃতিক পরিবেশনায় অংশ গ্রহণ করেন নবাব ফয়জুন্নেসা সরকারি বালিকা উচ্চবিদ্যালেরর শিক্ষার্থীরা।

সভাপতির বক্তব্যে আবুল হাসানাত বাবুল বলেন, তিন নদী পরিষদ ৩৮ বছর ধরে ধারাবাহিক ভাবে ২১ দিন ব্যাপী এ অনুষ্ঠান করছে। আমাদের কোন প্রত্যাশা নেই। শুধু একটা চাওয়া আছে, পরের প্রজন্ম যেন, এ অনুষ্ঠানের ধারা অব্যাহত রাখে। এ অনুষ্ঠান আয়োজনে যারা সহযোগীতা করছেন, সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর বলেন, কুমিল্লা গৌরবের রাজধানী। ভাষা সৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত, আন্তর্যাতিক মাতৃভাষা দিবসের রূপকার বীরমুক্তিযুদ্ধা রফিকুল ইসলামের বাড়ি কুমিল্লায়। ভাষা নিয়ে সর্বাধিক গৌরবের অধিকারী কুমিল্লার সন্তানরা। কুমিল্লার সন্তানদের প্রতি আমার আহ্বান থাকবে, প্রমিত বাংলা চর্চা করা। প্রতিষ্ঠান ভিত্তিক আমাদের একটি কার্যক্রম থাকবে শুদ্ধ বাংলা বলা, শুদ্ধ বাংলা লিখা।
৩৮ বছর যাবৎ তিন নদী পরিষদ ২১ দিন ব্যাপী এ আয়োজনের জন্য ধন্যবাদ জানাই। একুশে পদকের জন্য তিন নদী পরিষদকে প্রশাসন সহযোগীতা করবে।

গতকাল তিন নদী পরিষদের অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net