1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি নির্বাচিত হলেন মীরসরাইয়ের সন্তান রায়হান - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০১:২৭ অপরাহ্ন

কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি নির্বাচিত হলেন মীরসরাইয়ের সন্তান রায়হান

মীরসরাই প্রতিনিধি :

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১ ফেব্রুয়ারি, ২০২১
  • ২৬৪ বার

আ.লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। এই সংগঠনের নতুন কমিটি বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন চট্টগ্রাম জেলার মীরসরাই উপজেলার কৃতিসন্তান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, ও বাংলাদেশ ছাত্রলীগ ( সোহাগ – জাকির) কমিটিতে সদস্য রায়হান কাউছার।
৩১ জানুয়ারী রবিবার বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সহ-সভাপতি পদ পেয়ে রায়হান কাউছার জানান, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে যে দায়িত্ব অর্পন করেছেন তা আমি সর্বদা সততার পথ অনুসরণ করে পালন করে মাননীয় প্রধানমন্ত্রীর হাত কে শক্তিশালী করার লক্ষ্য নিয়ে কাজ করে যাবো।
আমি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে বিশ্বাসী একজন ছাত্রলীগের কর্মী। আমাকে সহ-সভাপতি নির্বাচিত করায় আমি মাননীয় প্রধানমন্ত্রী এবং ছাত্রলীগের সবার প্রতি শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানাচ্ছি।
রায়হান কাউছার চট্টগ্রাম জেলার মীরসরাই উপজেলা মধ্যম আজম নগর গ্রামের আবদুল হাকিম মোল্লা বাড়ী আবুল কালাম আজাদ এর তৃতীয় পুত্র।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net