1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ক্রীড়া নৈপুন্য প্রদর্শন, পুরস্কার বিতরণ এবং সঙ্গীতানুষ্ঠানের মধ্যদিয়ে দিনাজপুর বেসরকারী ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক মালিক সমিতির বার্ষিক বনভোজন-২০২১ - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের নিয়ে কুমিল্লায় তথ্য অফিসের প্রেস ব্রিফিং আনোয়ারার এসিল্যান্ড বদলির আদেশ হলেও অদৃশ্য কারণে বহাল তবিয়তে, ভূমি সেবায় চরম ভোগান্তি  একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন এলাকার উন্নয়ন নয়, বিভিন্ন কমিটি নিয়ন্ত্রণেই ব্যস্ত এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া ভবিষ্যৎ আপনাদের, দেশ গড়ার নেতৃত্বও আপনাদের নিতে হবে: প্রধানমন্ত্রী ঢাবি শিক্ষিকাকে নিয়ে কুরুচিপূর্ণ পোস্ট কথিত সাংবাদিক মাসুদের বিরুদ্ধে, সামাজিক যোগাযোগমাধ্যমে নিন্দার ঝড় নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি নেতা জিয়াউল হক জিয়া’র মৃত্যু: রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া  নোয়াখালী কোম্পানীগঞ্জে’র মেঘনা নদীতে  অভিযান চালিয়ে কারেন্ট জাল জব্দ  রামগড়ে অবৈধ বালু উত্তোলন মোবাইল কোর্টের অভিযানে গ্রামবাসীর হামলা ও প্রশাসনের গুলিতে ইউএনও ওসিসহ আহত ১৫

ক্রীড়া নৈপুন্য প্রদর্শন, পুরস্কার বিতরণ এবং সঙ্গীতানুষ্ঠানের মধ্যদিয়ে দিনাজপুর বেসরকারী ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক মালিক সমিতির বার্ষিক বনভোজন-২০২১

রফিকুল ইসলাম ফুলাল দিনাজপুর প্রতিনিধি :

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২১
  • ২০৯ বার

দিনাজপুরের ঐতিহাসিক রামসাগরের মহুয়া কর্ণারে আনন্দঘন পরিবেশে দিনব্যাপী শিশু কিশোরসহ বিভিন্ন বয়সীদের নানান আয়োজনে ক্রীড়া নৈপুন্য প্রদর্শন, পুরস্কার বিতরণ এবং সঙ্গীতানুষ্ঠানের মধ্যদিয়ে অনুষ্ঠিত হলো দিনাজপুর বেসরকারী ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক মালিক সমিতির বার্ষিক বনভোজন-২০২১।

সংগঠনের সদস্যরা শত কর্মব্যস্ততার মাঝেও পরিবার-পরিজন নিয়ে পিকনিক স্পট রামসাগরের মহুয়া কর্ণারের নিরিবিলি স্থানে আয়োজিত এ বনভোজনে অংশগ্রহণ করেন। শুক্রবার দিনভর আড্ডা,মিউজিকের তালে তালে মহিলাদের বালিস খেলা, বাচ্চাদের চকলেট দৌড়, বাস্কেটবল,হাড়িঁভাঙ্গা খেলাসহ বিভিন্ন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে আনন্দ-উল্লাসে মেতে উঠেন দিনাজপুর বেসরকারী ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক মালিক সমিতির সদস্যসহ তাদের পরিবারবর্গ স্বজন ও সন্তানেরা।

সংগঠনের সা: সম্পাদক আতিকুর রহমান নিউ এর সার্বিক তত্বাবধানে এবং সভাপতি ডা: মনসুর আলী সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুরের সিভিল সার্জন ডা: মো: আব্দুল কুদ্দুস।

এছাড়াও সংগঠনের যুগ্ম সম্পাদক ও বনভোজন কমিটির আহবায়ক শাহ মো: আকতারুজ্জামান সবুজ, সহ সভাপতি ডাঃ মমতাজ বেগম পলি, সহ সভাপতি ডাঃ মোঃ মোহাম্মদ আলী, সহ সভাপতি মোঃ আসাদুর রহমান ভূঁইয়া তপন, সহ সভাপতি সৈয়দ সোহেল হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ বজলুর রশীদ বুলু, কোষাধ্যক্ষ মোঃ আতিকুর রহমান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পাদক বিশ্বজিত কুমার রায় বকুল, আইন বিষয়ক সম্পাদক মোঃ জাকিরুল ইসলাম, দপ্তর সম্পাদক মোঃ আবু বকর সিদ্দিক এবং শিশু বিশেষজ্ঞ ডা: মোঃ নুরুল ইসলাম, অর্থোপেডিক সার্জন ডাঃ বিপুল চন্দ্রসহ সংগঠনের সদস্য ও পরিবারের সদস্যরাও উপস্থিত থেকে আনন্দ ভাগাভাগি করে নেন।

বার্ষিক বনভোজনে শিশুদের বিস্কুট দৌড় খেলা, মহিলাদের মিউজিক্যাল চেয়ার খেলা, পুরুষদের হাড়ি ভাঙা খেলা, সকলের কুইজ প্রতিযোগিতা শেষে লটারি এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। পরে খেলার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net