ঢাকা   ০৩:৩৮:০৪ এএম, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
শোক সংবাদ চন্দনাইশে আ.লীগের নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির প্রস্তুতি সভায় জসিম উদ্দিন আহমেদ এমপি নৈরাজ্যকারী, অগ্নিসন্ত্রাসীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান মাগুরার শ্রীপুরে তিনদিন ব্যাপী জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত ধানমন্ডিতে ‘মোরগ পোলাও খাইয়ে’ সোনার দোকান ফাঁকা শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর কর্ণফুলীতে জিপিএ-৫ প্রাপ্ত ৬৫ শিক্ষার্থীকে প্রেসক্লাবের সংবর্ধনা মাগুরায়  গণপ্রকৌশল দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ওর্্যালী অনুষ্ঠিত  সাতকানিয়ায় জমি বুঝিয়ে দেওয়ার নামে কোটি টাকা নেওয়ার অভিযোগ সচিবালয়ের পাশে মেট্রো স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ নোয়াখালীর কোম্পানীগঞ্জে হাসপাতাল থেকে ১৯ বছর বয়সী তরুণীর মরদেহ উদ্ধার 

কয়লা বোঝাই জাহাজ ডুবি

খ.ম. নাজাকাত হোসেন সবুজ। বাগেরহাট জেলা প্রতিনিধিঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩০৫ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

বাগেরহাট জেলাধীন মোংলার পশুর নদীতে কয়লা বোঝাই একটি কার্গো জাহাজ ডুবে গেছে। এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। এখনও পর্যন্ত শুরু হয়নি উদ্ধার কাজও।

ডুবে যাওয়া কার্গো জাহাজের মাষ্টার ওসমান আলী জানান, মোংলা বন্দরের হাড়বাড়িয়ার ৭ নম্বর এ্যাংকোরেজ থাকা বিদেশী জাহাজ এম,ভি জসকো থেকে শনিবার প্রায় ৭শ মে: টন কয়লা বোঝাই করে কার্গো জাহাজ এম,ভি বিবি-১১৪৮।

এরপর শনিবার রাতে কাগো জাহাজটি ওই বিদেশী জাহাজ থেকে যশোরের নওয়াপাড়ার উদ্দেশ্যে ছেড়ে আসে। এরই পথিমধ্যে রাত ১১টার দিকে মোংলার পশুর নদীর বানীশান্তা ও কানাইনগর এলাকায় পৌঁছালে তলা ফেটে কাগোর্টি ডুবে যায়। এ সময় ওই জাহাজের মাষ্টারসহ ১০জন ষ্টাফ ও একজন নিরাপত্তা কর্মীরা সাতরিয়ে কুলে উঠে যায়।

এদিকে জাহাজটি উদ্ধার কাজ শুরু না হলেও ঘটনাস্থলে মার্কিংয়ের ব্যবস্থার কাজ শুরু করার কথা জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ। তবে কাগোর্টি পশুর চ্যানেলের মুল চ্যানেলের বাহিরে ডুবেছে বলে নৌযান চলাচলে মুল চ্যানেল নিরাপদ রয়েছে বলে জানিয়েছে বন্দরের হারবার মাষ্টার কমান্ডার ফখরউদ্দিন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি