আবদুল আলী গুইমারা খাগড়াছড়ি।
দেশব্যাপী হাড়কাঁপানো শৈত্য প্রবাহের মধ্যে অসহায় দুস্থ মানুষের মাঝে উষ্ণতা ছড়িয়ে দেওয়ার ধারাবাহিকতায় খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার দূর্ঘম প্রত্যন্ত গ্রামে গ্রামে গিয়ে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরন করা হয়েছে। ৭ফেব্রুয়ারী রবিবার সকাল ১১ টায় গুইমারা উপজেলা পরিষদের উদ্যোগে দূর্ঘম পঙ্খীমুড়াতে কম্বল বিতরন করেন গুইমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান উশ্যেপ্রু মারমা ও গুইমারা উপজেলা নির্বাহী অফিসার তুষার আহমেদ। পঙ্খীমুড়াতে অসহায় ও দুস্হ ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠী জনগনের হাতে কম্বল তুলে দেন তারা। এ সময় উপস্থিত ছিলেন গুইমারা উপজেলার প্রকল্প কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রাজ কুমার শীল, মাটিরাঙ্গা উপজেলা সমবায় কর্মকর্তাসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।