1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন-২০২১ উপলক্ষে সেনাবাহিনীর প্রেস-ব্রিফিং - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়াকফ প্রশাসকের সাক্ষাৎ ১২ মে থেকে ঈদ পর্যন্ত রাত ১০টা পর্যন্ত দোকানপাট খোলা আনোয়ারা বারখাইন ভূমি অফিসে ক্যাজুয়ালদের নিয়ে ভূমি সহকারী কর্মকর্তার ঘুষ বানিজ্যে মাগুরার শ্রীপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে ঢেউটিন, চেক ও শুকনো খাবার বিতরণ নবীগঞ্জে নিখোঁজের দুদিন পর কৃষকের মরদেহ উদ্ধার  মাগুরায় পৌর মেয়র হিসেবে প্রার্থী হতে চাওয়ায় জেলা যুবদল সভাপতির নামে মিথ্যা সংবাদ পরিবেশনও অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন নবীনগরে চারগ্রাম আদর্শ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিত নোয়াখালীর কোম্পানীগঞ্জে পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ যুবক আটক ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানা গেল আগামী ২০২৮ সালের মধ্যে ৮০৯.৫ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের আশা সরকারের

গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন-২০২১ উপলক্ষে সেনাবাহিনীর প্রেস-ব্রিফিং

সাবেত আহমেদ, গোপালগঞ্জঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২১
  • ১৯৭ বার

গোপালগঞ্জে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন-২০২১। এ উপলক্ষে গোপালগঞ্জ জেলায় ৫ হাজার মানুষের ম্যারাথন দৌড় পরিচালিত হবে। ইতিমধ্যে সাড়ে ৩ হাজার মানুষের রেজিস্ট্রেশন হয়েছে; বাকীদের রেজিস্ট্রেশন চলছে। সোমবার বিকেল ৩ টায় উদ্বোধনী দৌড়ে গোপালগঞ্জ সদর উপজেলার ৩ হাজার মানুষ অংশ নিবেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের প্রধান ফটক থেকে দৌড় শুরু হয়ে ৫ কিলোমিটার পথ পেরিয়ে শহরের শেখ কামাল স্টেডিয়ামে গিয়ে শেষ হবে। জেলা প্রশাসক এ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করবেন। উপস্থিত থাকবেন অনুষ্ঠানের আয়োজক ১৪ ইস্ট বেঙ্গলের অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ আলমগীর হোসেন, পিএসসি।

রবিবার সকাল ১০ টায় সদর উপজেলা পরিষদ মিলনায়তনে সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশন আয়োজিত এক প্রেস-ব্রিফিংয়ে ক্যাপ্টেন শাহাদাৎ হোসেন সৌরভ সাংবাদিকদের এ তথ্য জানান। সকলের সহযোগিতা কামনা করে তিনি আরও বলেন, আগামী ১৬ ফেব্রুয়ারি গোপালগঞ্জের টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া উপজেলায় এবং ১৭ ফেব্রুয়ারি কাশিয়ানী ও মুকসুদপুর উপজেলায় বাকি ২ হাজার মানুষের দৌড়গুলি অনুষ্ঠিত হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net