1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চিরনিদ্রায় শায়িত হলেন অবিভক্ত চকরিয়া উপজেলার সাবেক চেয়ারম্যান মোহাম্মদ হোসাইন বিএসসি - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ইট উৎপাদনের জন্যে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের চেয়ারম্যান রানা, মহাসচিব সোলায়মান ডলু নদী তীরবর্তী বন্যার্তদের পাশে সরকারি কর্মচারী কল্যাণ সমিতি, বাংলাদেশ বেতার চট্টগ্রাম সাতকানিয়ার কাঞ্চনায় বন্যার্তদের মাঝে ৫০ লাখ টাকার খাদ্য ও কসমেটিকস সামগ্রী বিতরণ ঈদগাঁওয়ে বন্যাদুর্গতদের মাঝে ঢেউটিন, নগদ অর্থ ও খাদ্যসহায়তা বিতরণ এমপি কাজল কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীর হত্যার ঘটনায় মামলা দায়ের চন্দনাইশ থানা পুলিশের অভিযানে ৪ আসামি গ্রেফতার তাইফা ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে  নবীনগরে হোপের উদ্যোগে উপকারভোগীদের মাঝে বিনামূল্যে ছাগল বিতরণ কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকা’র সভাপতি সাঈদ, সম্পাদক জসিম

চিরনিদ্রায় শায়িত হলেন অবিভক্ত চকরিয়া উপজেলার সাবেক চেয়ারম্যান মোহাম্মদ হোসাইন বিএসসি

শাহজালাল শাহেদ, চকরিয়া :

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১২ ফেব্রুয়ারি, ২০২১
  • ২৭১ বার

অবিভক্ত চকরিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও চকরিয়া পৌরসভা বিএনপির সাবেক সভাপতি মুক্তিযুদ্ধের সংগঠক আলহাজ্ব মোহাম্মদ হোসাইন বিএসসি’র নামাযে জানাযা গতকাল শুক্রবার বিকাল ৪টায় চকরিয়া পৌরসভার মগবাজার শেখ রাসেল মিনি স্টেডিয়ামে (কমিউনিটি সেন্টার মাঠ) অনুষ্ঠিত হয়েছে। হাজার হাজার মানুষের অংশগ্রহণে বিশাল জানাযার নামাযে শোকার্ত মানুষের ঢল নামে। এতে ইমামতি করেন বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা শামসের আহমদ।

চকরিয়া-পেকুয়া আসনের সাবেক এমপি হাজী মোহাম্মদ ইলিয়াছের পরিচালনায় জানাযাপূর্ব সমাবেশে মরহুমের কর্মময় জীবনের ওপর স্মৃতিচারণ করে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন চকরিয়া-পেকুয়া আসনের এমপি আলহাজ্ব জাফর আলম, সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা এ.এইচ সালাহউদ্দিন মাহমুদ, উখিয়া-টেকনাফ আসনের সাবেক এমপি কক্সবাজার জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী, চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল করিম সাঈদী, চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী ও পরিবারের পক্ষে মরহুমের ছোটভাই আওয়ামী লীগ নেতা সেলিম উল্লাহ।
এসময় চকরিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি মিজানুর রহমান চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদ গিয়াস উদ্দিন চৌধুরী, চকরিয়া পৌরসভা জামায়াতের নায়েবে আমীর মুহাম্মদ হেদায়াত উল্লাহ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক ফখরুদ্দিন ফরায়েজীসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সর্বশ্রেণি পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে মরহুমের নিজ এলাকার স্থানীয় কবরস্থানে মৃতদেহ চিরনিদ্রায় শায়িত করা হয়।

উল্লেখ্য, বিএনপি নেতা অবিভক্ত চকরিয়া-পেকুয়া উপজেলার সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ হোসাইন বিএসসি (৭৫) বার্ধক্য জনিত রোগে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার সন্ধ্যা পৌঁনে ৬টার দিকে রাজধানীর ঢাকা সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তিকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।

এদিকে প্রবীণ রাজনীতিবিদ ও সমাজ সংস্কারক আলহাজ্ব মোহাম্মদ হোসাইন বিএসসি’র মৃত্যুতে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে গভীর শোক প্রকাশ করেছেন কক্সবাজারের সিনিয়র সাংবাদিক কামাল হোসেন আজাদ। তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং মহান আল্লাহর দরবারে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা কামনা করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net