1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে খাল ভরাট করে কৃষি জমির পানি নিষ্কাশনে বাধার অভিযোগ, ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা কৃষকদের - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
হাটহাজারী উপজেলা প্রশাসনের উদ্যোগে জুলাই শহিদ দিবস পালন বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী চন্দনাইশ থানার ত্রাণ কার্যক্রম নিয়ে উঠেছে নানা প্রশ্ন অর্থমন্ত্রী, সিটি মেয়র, ৪ এমপি, ডিসি ছিল মঞ্চে, চন্দনাইশে ত্রাণে মঞ্চ ভেঙ্গে পড়ে আহত-৪ কৃষকদের কথা ভেবে সরকার প্রতিটি ইউনিয়নে সবজি সংরক্ষণে মিনি হিমাগার প্রতিষ্ঠার পরিকল্পনা করেছে- বললেন কৃষি ও প্রাণিসম্পদ মন্ত্রী প্রত্যয় সংগঠনের ২০২৬–২৭ সালের নবগঠিত কেন্দ্রীয় কমিটির প্রথম সভা অনুষ্ঠিত ধর্মীয় সম্প্রীতি রক্ষায় সরকার অঙ্গীকারবদ্ধ: কুমিল্লায় কৃষিমন্ত্রী নবীগঞ্জে ধর্মীয় ভাবধারায় রথযাত্রা উৎসব পালন মাগুরায় যথাযথ মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত  নকলায় জুলাই শহিদ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত 

চৌদ্দগ্রামে খাল ভরাট করে কৃষি জমির পানি নিষ্কাশনে বাধার অভিযোগ, ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা কৃষকদের

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারি, ২০২১
  • ২৫৮ বার

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার উজিরপুর ইউনিয়নে মিয়াবাজার-শিবের বাজার সড়কের বেলঘর গ্রামে রাস্তা সংলগ্ন খাল মাটি দিয়ে ভরাট করে বসতবাড়ি নির্মাণ করার অভিযোগ পাওয়া গেছে। পানি নিস্কাশনের পথ বন্ধ হওয়ায় প্রায় একশ’ একর কৃষি জমির মালিক বা কৃষকরা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

সরেজমিনে গিয়ে জানা যায়, উজিরপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি মিঞা মো: নাছির উদ্দিন থেকে ক্রয়কৃত জায়গায় বসতবাড়ি নির্মাণের উদ্দেশ্যে শিবপুর গ্রামের মৃত সফিকুর রহমানের ছেলে গ্রিস প্রবাসী মো: খোকন কৃষি জমি নতুন মাটি ফেলে ভরাট করছে। মাটি ভরাট করতে গিয়ে রাস্তার পাশের পানি নিষ্কাশনের খালটিও ভরাট করে। পানি নিষ্কাশনের জন্য প্লাস্টিকের সরু একটি পাইপ দেয়। যা কোনোভাবেই পানি নিষ্কাশনের জন্য উপযুক্ত নয়।

জানা গেছে, রাস্তার পাশের খালটি এক সময় অনেক চওড়া ছিল। বিভিন্ন ভাবে খালটি ভরাট হয়ে বর্তমানে ৪ ফুটের মত বিদ্যমান আছে। খালটি সরু হওয়ার কারণে প্রতি বছর বর্ষা মৌসুমে এ এলাকার আবাদি জমিগুলোতে জলাবদ্ধতা দেখা দেয়। এমতাবস্থায় পানি নিষ্কাশনের এক মাত্র খালটিতে প্রতিবন্ধকতা সৃষ্টি হওয়ায় প্রায় একশত একর আবাদি জমি ক্ষতিগ্রস্ত হবে বলে আশঙ্কা করছেন স্থানীয় কৃষকরা। এতে শঙ্কিত হয়ে পড়েছেন এলাকার কৃষক সহ জমির মালিকগণ।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন কৃষক ও জমির মালিক বলেন, ‘খালের জায়গা ভরাট করে স্থায়ীভাবে বাড়িঘর নির্মাণ করায় অস্তিত্ব সংকটে পড়ছে খালটি। খালটির পানি প্রবাহে বাধা সৃষ্টি হওয়ার কারণে আগামী বর্ষা মৌসুমে ব্যাপক জলাবদ্ধতার আশঙ্কা দেখা দিয়েছে। আর জলাবদ্ধতায় নষ্ট হবে প্রায় একশত একর জমির ফসল’।

এবিষয়ে ভূমি মালিকের ভাই মাটি ভরাটকারী মো: নাদিম বলেন, ‘ভরাটকৃত জায়গায় ট্রাক দিয়ে মাটি নেওয়ার সুবিধার্থে খালটি মাটি দিয়ে ভরাট করে একটি প্লাস্টিকের পাইপ দিয়ে সাময়িক পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হয়েছে। পরবর্তীতে পাইপটি সরিয়ে একটি কালভার্ট নির্মাণ করে দেয়া হবে’।

স্থানীয় ইউপি সদস্য আব্দুল হাই বলেন, ‘ভারত থেকে বর্ষা মৌসুমে নেমে আসা পানি নিষ্কাশনের একমাত্র পথ হল এ খালটি। যেভাবে খাল ভরাট করা হয়েছে, ধান আবাদের সময় পানি বের হওয়ার পথ নেই। আমি এবিষয়ে শিগগিরই প্রশাসনের ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি’।

এব্যাপারে চৌদ্দগ্রাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল আমিন সরকার বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে ব্যবস্থা নেয়া হবে’।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net