1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে তিন ঘন্টার মধ্যেই অপহৃত ব্যাংক কর্মচারি উদ্ধার, আটক ১ - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
হাটহাজারী উপজেলা প্রশাসনের উদ্যোগে জুলাই শহিদ দিবস পালন বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী চন্দনাইশ থানার ত্রাণ কার্যক্রম নিয়ে উঠেছে নানা প্রশ্ন অর্থমন্ত্রী, সিটি মেয়র, ৪ এমপি, ডিসি ছিল মঞ্চে, চন্দনাইশে ত্রাণে মঞ্চ ভেঙ্গে পড়ে আহত-৪ কৃষকদের কথা ভেবে সরকার প্রতিটি ইউনিয়নে সবজি সংরক্ষণে মিনি হিমাগার প্রতিষ্ঠার পরিকল্পনা করেছে- বললেন কৃষি ও প্রাণিসম্পদ মন্ত্রী প্রত্যয় সংগঠনের ২০২৬–২৭ সালের নবগঠিত কেন্দ্রীয় কমিটির প্রথম সভা অনুষ্ঠিত ধর্মীয় সম্প্রীতি রক্ষায় সরকার অঙ্গীকারবদ্ধ: কুমিল্লায় কৃষিমন্ত্রী নবীগঞ্জে ধর্মীয় ভাবধারায় রথযাত্রা উৎসব পালন মাগুরায় যথাযথ মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত  নকলায় জুলাই শহিদ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত 

চৌদ্দগ্রামে তিন ঘন্টার মধ্যেই অপহৃত ব্যাংক কর্মচারি উদ্ধার, আটক ১

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২১
  • ২৬৯ বার

কুমিল্লার চৌদ্দগ্রামে অপহরণের তিন ঘন্টার মধ্যেই অপহৃত ব্যাংক কর্মচারি মনোয়ার হোসেনকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। এঘটনায় মনির হোসেন নামে এক অপহরণকারিকেও আটক করা হয়েছে। অপহরণকারি মনির হোসেন সদর দক্ষিণ উপজেলার মনিপুর গ্রামের আসমত আলীর ছেলে। জানা গেছে, ব্যাংক কর্মচারি মনোয়ার হোসেন শুক্রবার রাত সাড়ে নয়টায় অটোরিকশা যোগে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দিয়ে নিজ বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে শীতলিয়া এলাকায় প্রাইভেটকার যোগে মনির হোসেনসহ অজ্ঞাতনামা তিনজন অপহরণকারি অটোরিকশার গতিরোধ করে। এক পর্যায়ে অস্ত্রের মুখে জিম্মি করে জোরপূর্বক ব্যাংক কর্মচারি মনোয়ার হোসেনকে প্রাইভেটকারে উঠিয়ে চৌদ্দগ্রাম বাজারের দিকে নিয়ে যায়। পরবর্তিতে অপহরণকারিরা মনোয়ারের স্ত্রী মোরশেদা বেগম ও শ্বাশুড়ী শাহানা বেগমের মোবাইল নম্বরে ফোন করে মুক্তিপণ হিসাবে ২ লাখ টাকা দাবি করে।

বিষয়টি তাৎক্ষণিক মনোয়ারের পরিবার জাতীয় জরুরী সেবা ৯৯৯ এবং চৌদ্দগ্রাম থানা পুলিশকে জানায়। কুমিল্লা জেলা পুলিশ সুপার ফারুক আহমেদের সার্বিক দিক নির্দেশনায় চৌদ্দগ্রাম থানা পুলিশ কর্তৃক নিরবিচ্ছিন্ন তিন ঘন্টার শ্বাসরুদ্ধকর অভিযানে অপহরণকারি মনির হোসেনকে গ্রেফতার করা হয়। পরে কুমিল্লা নগরীর টমছমব্রীজ এলাকা হতে অক্ষত অবস্থায় মনোনয়ার হোসেনকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে স্বজনদের কাছে ফিরিয়ে দেয়া হয়। এঘটনায় চৌদ্দগ্রাম থানায় অপহরণকারিদের বিরুদ্ধে মামলা শেষে আদালতের মাধ্যমে আটককৃত মনির হোসনেক জেলহাজতে পাঠানো হয়েছে। উদ্ধারকৃত ব্যাংক কর্মচারি মনোয়ার হোসেন ও তার পরিবারের সদস্যরা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net