1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে দৈয়ারা নূরানী হাফেজিয়া মাদ্রাসায় ৩২তম তাফসীর মাহফিল অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়াকফ প্রশাসকের সাক্ষাৎ ১২ মে থেকে ঈদ পর্যন্ত রাত ১০টা পর্যন্ত দোকানপাট খোলা আনোয়ারা বারখাইন ভূমি অফিসে ক্যাজুয়ালদের নিয়ে ভূমি সহকারী কর্মকর্তার ঘুষ বানিজ্যে মাগুরার শ্রীপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে ঢেউটিন, চেক ও শুকনো খাবার বিতরণ নবীগঞ্জে নিখোঁজের দুদিন পর কৃষকের মরদেহ উদ্ধার  মাগুরায় পৌর মেয়র হিসেবে প্রার্থী হতে চাওয়ায় জেলা যুবদল সভাপতির নামে মিথ্যা সংবাদ পরিবেশনও অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন নবীনগরে চারগ্রাম আদর্শ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিত নোয়াখালীর কোম্পানীগঞ্জে পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ যুবক আটক ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানা গেল আগামী ২০২৮ সালের মধ্যে ৮০৯.৫ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের আশা সরকারের

চৌদ্দগ্রামে দৈয়ারা নূরানী হাফেজিয়া মাদ্রাসায় ৩২তম তাফসীর মাহফিল অনুষ্ঠিত

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২১
  • ২৩০ বার

কুমিল্লার চৌদ্দগ্রামের বাতিসা ইউনিয়নের ঐতিহ্যবাহী দৈয়ারা নূরানী হাফেজিয়া ও এবতেদায়ী মাদ্রাসায় ৩২তম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৪ ফেব্রুয়ারি) বিকালে মাদ্রাসা প্রাঙ্গণে এ উপলক্ষে আয়োজিত তাফসীরুল কুরআন মাহফিলে প্রধান মোফাচ্ছির হিসেবে মহাগ্রন্থ আল কুরআন থেকে বিষয়ভিত্তিক তাফসীর পেশ করেন ঢাকা খাঁনবাগ জামে মসজিদের খতিব, বিটিভি ও বৈশাখী টিভির ধর্মীয় আলোচক, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাচ্ছিরে কুরআন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও মিডিয়া ব্যক্তিত্ব আল্লামা হযরত মাওলানা মো: জহিরুল ইসলাম আল জাবেরী।

তাফসীরুল কুরআন মাহফিলে বিশেষ মুফাচ্ছির হিসেবে পবিত্র আল কুরআন থেকে আলোচনা পেশ করেন লাকসাম তারাপাইয়া দাখিল মাদ্রাসার সুপার, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা আব্দুল মালেক আশরাফী, বসন্তপুর ইসলামিয়া সিনিয়র আলিম মাদ্রাসার সাবেক অধ্যক্ষ, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও আলেমে দ্বীন মাওলানা মো: সেলিম।

বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মো: আব্দুল হাই এর সভাপতিত্বে তাফসীরুল কুরআন মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের বিশিষ্ট ব্যবসায়ী, বিশিষ্ট আ’লীগ নেতা ও সমাজসেবক মো: কামাল হোসেন।

মাদ্রাসার মুহতামিম মাওলানা মো: মফিজুর রহমানের পরিচালনায় মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অগ্রণী ব্যাংকের ডিএমডি মো: কামরুজ্জামান, বাতিসা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো: কাউছার হামিদ বাশার, গোমতি ডিজিটাল সাইন এন্ড প্রিন্টিং এর স্বত্ত্বাধিকারী, বিশিষ্ট ব্যবসায়ী মো: এমরান হোসেন বাপ্পি।

এসময় মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি-সদস্যবৃন্দ, স্থানীয় বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, আলেম-ওলামা সহ ইসলাম প্রিয় তৌহিদী জনতা উপস্থিত ছিলো।

মাহফিল শেষে হেফজ বিভাগের হাফেজে কুরআনদের মাঝে পাগড়ী প্রদান, মেধাবী ছাত্রদের মাঝে ক্রেস্ট বিতরণ করা হয়। পরে দেশ-জাতির সমৃদ্ধি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় দোয়া ও মুনাজাত পরিচালনা করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net