1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে ফিল্মি কায়দায় দুর্ধর্ষ চুরি, সাড়ে ৬ লাখ টাকার পণ্য লুট - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সাতকানিয়ায় মুসলিম এইডের ত্রাণ বিতরণ আত্মগোপনে থাকার পর ডিবির হাতে গ্রেপ্তার সাবেক মেয়র রাসেল ও বশির আহমেদ নাজিরহাট পৌরসভার প্রকল্প পরিদর্শনে স্থানীয় সরকার বিভাগ চট্টগ্রামের পরিচালক ঈদগাঁওয়ে পরিবেশ রক্ষায় থানা পুলিশের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত গ্রীনপয়েন্ট স্কুল এন্ড কলেজ এর আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি -২০২৬ অনুষ্ঠিত রাস্তায় পড়ে থাকা অসুস্থ বাবাকে অবশেষে চিকিৎসায় নিলেন প্রবাসী ছেলে বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত: স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত কুমিল্লায় জমজম ট্রাভেলস্ বিডি’র প্রি-হজ্ব সেমিনার অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে শিশু রাজিয়া খাতুন ধ’র্ষণ ও হ’ত্যা মামলায় মৃত্যুদণ্ডের রায় ঘোষণা  মাগুরায় জুলাই সনদ বাস্তবায়ন ও শহীদ পরিবারের সদস্যদের নিয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

চৌদ্দগ্রামে ফিল্মি কায়দায় দুর্ধর্ষ চুরি, সাড়ে ৬ লাখ টাকার পণ্য লুট

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২১
  • ২২৪ বার

কুমিল্লার চৌদ্দগ্রামে গত দেড় মাসে একই দোকানে ফিল্মি কায়দায় ২ বার দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এঘটনায় দোকানের মালিক চৌদ্দগ্রাম পৌরসভাধিন শ্রীপুর (৩নং ওয়ার্ড) গ্রামের মৃত মো: মফিজুর রহমানের ছেলে মো: আরিফুর রহমান বাদী হয়ে অজ্ঞাতনামা চোরদের বিরুদ্ধে থানায় দু’টি পৃথক অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, গত বুধবার (১৭ ফেব্রুয়ারি) রাত আনুমানিক দশটা থেকে বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) ভোর রাত পাঁচটার মধ্যে অজ্ঞাতনামা কতিপয় চোর প্রাইভেটকারযোগে এসে চৌদ্দগ্রাম বাজারস্থ নতুন রোডে থানা গেইটের উত্তর পাশের আব্দুল মালেক ম্যানশনের “এ আর ট্রেডার্স” নামীয় দোকানের সাটারের তালা ও ভেতরের ক্যাশের তালা ভেঙ্গে নগদ টাকা, ২টি মোবাইল সেট, পানির পাম্প, মেটাল বিপকল সহ দামী সেনেটারী মেটাল ও অন্যান্য সামগ্রী চুরি করে নিয়ে যায়। এতে প্রায় সাড়ে ছয় লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

চাঞ্চল্যকর চুরির এ ঘটনার পর শনিবার (২০ ফেব্রুয়ারি) সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (চৌদ্দগ্রাম-নাঙ্গলকোট সার্কেল) মো: সাইফুল ইসলাম সাইফ, চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জণ চাকমা সহ পুলিশ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।

এর আগে গত ৭ জানয়ারি বৃহস্পতিবার রাত আনুমানিক দশটার পরে একই কায়দায় অজ্ঞাতনামা চোরচক্র ২০টি পানির পাম্প, নগদ টাকা সহ প্রায় ১ লাখ ৩২ হাজার টাকার মালামাল লুট করে নিয়ে যায়। থানায় অভিযোগ দিয়েও এখন পর্যন্ত অজ্ঞাতনামা চোরচক্রের কোন সদস্য আটক না হওয়ায় এবং বারবার চুরির এসব ঘটনায় চৌদ্দগ্রাম বাজারের ব্যবসায়ীদের মনে আতঙ্ক বিরাজ করছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net