1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে ভয়াবহ অগ্নিকান্ডে ৭টি দোকান পুড়ে ছাই, ক্ষতি ১৪ লক্ষাধিক টাকা - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
হাটহাজারী উপজেলা প্রশাসনের উদ্যোগে জুলাই শহিদ দিবস পালন বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী চন্দনাইশ থানার ত্রাণ কার্যক্রম নিয়ে উঠেছে নানা প্রশ্ন অর্থমন্ত্রী, সিটি মেয়র, ৪ এমপি, ডিসি ছিল মঞ্চে, চন্দনাইশে ত্রাণে মঞ্চ ভেঙ্গে পড়ে আহত-৪ কৃষকদের কথা ভেবে সরকার প্রতিটি ইউনিয়নে সবজি সংরক্ষণে মিনি হিমাগার প্রতিষ্ঠার পরিকল্পনা করেছে- বললেন কৃষি ও প্রাণিসম্পদ মন্ত্রী প্রত্যয় সংগঠনের ২০২৬–২৭ সালের নবগঠিত কেন্দ্রীয় কমিটির প্রথম সভা অনুষ্ঠিত ধর্মীয় সম্প্রীতি রক্ষায় সরকার অঙ্গীকারবদ্ধ: কুমিল্লায় কৃষিমন্ত্রী নবীগঞ্জে ধর্মীয় ভাবধারায় রথযাত্রা উৎসব পালন মাগুরায় যথাযথ মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত  নকলায় জুলাই শহিদ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত 

চৌদ্দগ্রামে ভয়াবহ অগ্নিকান্ডে ৭টি দোকান পুড়ে ছাই, ক্ষতি ১৪ লক্ষাধিক টাকা

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২১
  • ২৪৩ বার

কুমিল্লার চৌদ্দগ্রামে ভয়াবহ অগ্নিকান্ডে ৭টি দোকান পুড়ে গেছে। এতে মূল্যবান মালামাল পুড়ে যাওয়াসহ অন্তত ১৪ লক্ষাধিক টাকা ক্ষতি হয়েছে। শুক্রবার (৫ ফেব্রুয়ারি) রাত নয়টার দিকে উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের দেড়কোটা বাজারের দুবাই মার্কেটে অগ্নিকান্ডের এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়ে দেড়কোটা বাজারের দুবাই মার্কেটের ৭টি দোকান পুড়ে যায়।

আগুনের লেলিহান শিখায় মুহুর্তের মধ্যে মার্কেটের সুমি টেইলার্সের ৬ লাখ টাকা, মায়ের দোয়া টি স্টোরের ১ লাখ ৫০ হাজার টাকা, ভূঁইয়া ইলেকট্রিকের ১ লাখ ৩০ হাজার টাকা, মোবাইল গ্যালারির ১ লাখ ৫০ হাজার টাকা, ইয়াসিন ফার্ণিচারের ২ লাখ ৫০ হাজার টাকা, স্টার ফার্মেসির ৫০ হাজার টাকা, রাসেল লাইব্রেরির ২ লাখ ২০ হাজার টাকা মূল্যের মালামাল পুড়ে ছাই হয়েছে। খবর পেয়ে স্থানীয় ব্যবসায়ী, উৎসুক জনতা ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে অন্যান্য দোকানগুলো ক্ষতির হাত থেকে রক্ষা পায়। তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেছেন মুন্সীরহাট ইউপি চেয়ারম্যান মাহফুজ আলম ও ইউপি মেম্বার মো: মাহফুজ মজুমদার সহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ। করোনাকালিন সময়ে ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা ক্ষতি পুষিয়ে উঠতে সরকারের সহযোগিতা কামনা করেছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net