1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে হত্যার উদ্দেশ্যে ঘর ও খড়ের চিনে অগ্নি সংযোগ - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের নিয়ে কুমিল্লায় তথ্য অফিসের প্রেস ব্রিফিং আনোয়ারার এসিল্যান্ড বদলির আদেশ হলেও অদৃশ্য কারণে বহাল তবিয়তে, ভূমি সেবায় চরম ভোগান্তি  একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন এলাকার উন্নয়ন নয়, বিভিন্ন কমিটি নিয়ন্ত্রণেই ব্যস্ত এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া ভবিষ্যৎ আপনাদের, দেশ গড়ার নেতৃত্বও আপনাদের নিতে হবে: প্রধানমন্ত্রী ঢাবি শিক্ষিকাকে নিয়ে কুরুচিপূর্ণ পোস্ট কথিত সাংবাদিক মাসুদের বিরুদ্ধে, সামাজিক যোগাযোগমাধ্যমে নিন্দার ঝড় নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি নেতা জিয়াউল হক জিয়া’র মৃত্যু: রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া  নোয়াখালী কোম্পানীগঞ্জে’র মেঘনা নদীতে  অভিযান চালিয়ে কারেন্ট জাল জব্দ  রামগড়ে অবৈধ বালু উত্তোলন মোবাইল কোর্টের অভিযানে গ্রামবাসীর হামলা ও প্রশাসনের গুলিতে ইউএনও ওসিসহ আহত ১৫

চৌদ্দগ্রামে হত্যার উদ্দেশ্যে ঘর ও খড়ের চিনে অগ্নি সংযোগ

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩৭০ বার

কুমিল্লার চৌদ্দগ্রামে শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক সাড়ে বারটার দিকে শত্রুতাবসতঃ হত্যার উদ্দেশ্যে রান্না ঘর ও খড়ের চিনে অগ্নি সংযোগ করেছে অজ্ঞাতনামা দুর্বত্তরা। ঘটনাটি ঘটেছে উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের ছাতিয়ানী মজুমদার বাড়ীতে। এঘটনায় শনিবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ভুক্তভোগি আবুল হাশেম মজুমদার চৌদ্দগ্রাম থানায় অজ্ঞাতনামা কয়েকজনকে আসামী করে একটি অভিযোগ দায়ের করেন।

থানায় দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার ও শুক্রবার কে বা কাহারা আবুল হাশেম মজুমদার ও তার পরিবারকে হত্যার উদ্দেশ্যে রান্না ঘর ও বসতঘর সংলগ্ন খড়ের চিনে অগ্নি সংযোগ করে। পরে আগুনের লেলিহান শিখা দেখে আবুল হাশেম ও তার পরিবার চিৎকার দিলে প্রতিবেশিরা এগিয়ে আসে এবং সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকান্ডের এ ঘটনায় ঘরের টিন, খড়ের চিন পুড়ে যাওয়া সহ প্রায় ২০-২৫ হাজার টাকার ক্ষতি সাধিত হয়।

এবিষয়ে ভুক্তভোগি আবুল হাশেম সাংবাদিকদের জানান, “আমাদেরকে পুড়িয়ে মারার হীন উদ্দেশ্যে দুই দফা আমাদের রান্না ঘর ও বসতঘর সংলগ্ন খড়ের চিনে অগ্নি সংযোগ করে অজ্ঞাতনামা সন্ত্রাসীরা। আল্লাহর রহমতে অল্পের জন্য আমরা সকলে বেঁচে যাই। আমি সুষ্ঠু তদন্ত স্বাপেক্ষে এ ঘটনার সঠিক বিচার চাই”।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net