1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
টিকা বিষয়ে কারো অপপ্রচারে প্রলুব্ধ হবেন না -ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ফেনীতে ডিবির অভিযানে ১৫ জুয়াড়ি গ্রেফতার, আদালতে সোপর্দ চাটমোহরে বিশেষ অভিযানে ছাত্রলীগ সভাপতি ও আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার ঈদগাঁওয়ে চিকিৎসা সংকট, কাঙ্ক্ষিত সেবা বঞ্চিত জনগন, জোড়াতালি দিয়ে চলছে উপস্বাস্থ্য কেন্দ্র ইউরোপের বাজারে বাংলাদেশি খাদ্যপণ্যের সম্ভাবনা বাড়ছেঃ ইউনিডেক্সের এম্বেসেডর কক্সবাজারে ৬১ জন অসহায়,দরিদ্রের মাঝে বিশেষ অনুদানের চেক বিতরণ করলেন এমপি লুৎফুর রহমান কাজল জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয়বার্ষিকী উপলক্ষে নাঙ্গলকোটে জামায়াতের আলোচনা সভা ইট উৎপাদনের জন্যে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের চেয়ারম্যান রানা, মহাসচিব সোলায়মান ডলু নদী তীরবর্তী বন্যার্তদের পাশে সরকারি কর্মচারী কল্যাণ সমিতি, বাংলাদেশ বেতার চট্টগ্রাম সাতকানিয়ার কাঞ্চনায় বন্যার্তদের মাঝে ৫০ লাখ টাকার খাদ্য ও কসমেটিকস সামগ্রী বিতরণ

টিকা বিষয়ে কারো অপপ্রচারে প্রলুব্ধ হবেন না -ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি

কে এম ইউছুফ ::

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২১
  • ২৪১ বার

দেশব্যাপী একযোগে আজ করোনার টিকাদান কর্মসূচি’র অংশ হিসেবে হাটহাজারীতে এ কর্মসূচি উদ্বোধন করেছেন হাটহাজারী (চট্টগ্রাম-৫) সংসদীয় আসনের এর সাংসদ ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি।

আজ রবিবার (৭ ফেব্রুয়ারি) হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অভ্যন্তরে টিকা গ্রহণের নির্ধারিত বুথ ফিতা কেটে উদ্বোধনের পর সাংসদের উপস্থিতিতে প্রথম টিকা নেন- ত্রিবেণী গ্রুপের মালিক, সিনিয়র সিটিজেন ও মুক্তিযোদ্ধা গোবিন্দ প্রসাদ মহাজন।
এরপর মেডিকেল অফিসার সোহানীয়া আক্তার বিল্লাহ্ এবং এক পুলিশ কর্মকর্তা টিকা গ্রহণ করেন।

এসময় হাটহাজারীবাসীর উদ্দেশ্যে সাংসদ বলেন- করোনা টিকা গ্রহণ বিষয়ে কারো অপপ্রচারে প্রলুব্ধ হবেন না, নিয়ম মেনে নির্দ্বিধায় টিকা গ্রহণ করুন’

হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন, হাটহাজারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু সৈয়দ মোহাম্মদ ইমতিয়াজ হোসাইন, হাটহাজারী উপজেলা ভাইস চেয়ারম্যান মো. বাসেক এবং মোক্তার বেগম মুক্তা।

চট্টগ্রাম উত্তর জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক এডভোকেট শামীম চেয়ারম্যান, গুমানমর্দন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান, মেখল আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান সালাউদ্দিন চৌধুরী, গড়দুয়ারা ইউপি চেয়ারম্যান সরওয়ার মোরশেদ তালুকদার, মাননীয় এমপির একান্ত সহকারী সচিব সৈয়দ মন্জুর আলম, স্বাস্থ্য বিভাগ এবং প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তা, গণমাধ্যমকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net