1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ডেমরায় পাটকল শ্রমিকদের মানববন্ধন ও আলোচনা সভা - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১০ মে ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কক্সবাজারে ‘জেন্ডার সংবেদনশীলতা’ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত লালমাই যুক্তিখোলা বাজারে ধর্ষকের শাস্তির দাবিতে সড়ক অবরোধ করে মানববন্ধন পুলিশ সপ্তাহ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাগৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বর্ণাঢ্য উদ্বোধন : মাদার্শা একাদশ জয়ী টাঙ্গাইলে চাঁদা না দেওয়ায় দেশীয় অস্ত্র নিয়ে হামলা, আহত ঠিকাদার ও ট্রাকচালক ঈদগাঁওয়ে বিদ্যালয় পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ কক্সবাজার জেলা হাইয়স, জীপ-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি হলেন সেলিম আকবর ঈদগাঁওয়ে উপজেলা জামায়াতের সদস্য বৈঠক অনুষ্ঠিত নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সহযোগিতায় দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর রাঙ্গাবালীতে কবর ভাঙচুর ও গাছ কাটার অভিযোগ 

ডেমরায় পাটকল শ্রমিকদের মানববন্ধন ও আলোচনা সভা

মো.বশির উদ্দিন/ডেমরা প্রতিনিধি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২১
  • ২৬৪ বার

নগরীর ডেমরায় বকেয়া মজুরিসহ আইনসঙ্গত সকল পাওনাদি পরিশোধের দাবিসহ সরকারিভাবে ২৫ টি বন্ধ পাটকল চালুর দাবিতে মানববন্ধন আলোচনা সভা করেছে রাষ্ট্রায়ত্ব করিম ও লতিফ বাওয়ানী জুট মিলের অস্থায়ী ও বদলী শ্রমিকরা। শ্রমিক, কৃষক ও ছাত্র জনতা ঐক্য পরিষদের সমন্বয়ক (খুলনা অঞ্চল) রুহুল আমিনের রোববার দুপুরে করিম জুট মিলের মেইন গেইট ও ডেমরা-শিমরাইল সড়কের দু’পাশে এসব কর্মসূচী পালন করা হয়। এ সময় সভায় অবিলম্বে দেশের ২৫ টি বন্ধ পাটকলের অস্থায়ী ও বদলী শ্রমিকদের পূর্বের ও বর্তমানসহ আইনসঙ্গত সকল প্রকার পাওনা পরিশোধের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও সরকারের কাছে দাবি জানানো হয়। পাশাপাশি বন্ধ পাটকলগুলোতে পুরাতন মেশিনের পরিবর্তে আধুনিক ও দ্রুত উৎপাদনমুখী স্বয়ংক্রিয় মেশিন স্থাপন করে নতুনভাবে যাত্রা শুরু করার আহাবানও জানানো হয়।

পাটকল শ্রমিকেরা বলেন, গত ২০১৫ সালের জুলাই মাস থেকে বন্ধ পাটকলগুলোর বকেয়া এরিয়ার টাকা, করোনাকালীন লকডাউনের বকেয়া সপ্তাহের টাকা, ১ টি উৎসব বোনাসসহ অন্যান্য বকেয়া সপ্তাহ আমাদের পরিশোধ করা হয়নি। অবিলম্বে আমাদের পাওনা পরিশোধ করা হোক। পাশাপাশি পাটকলগুলো বন্ধ হওয়ার পর মানবিক দিক বিবেচনা করে পাটকল শ্রমিকদের ১ লক্ষ টাকা অতিরিক্ত অনুদান সরকারিভাবে দেওয়ার দাবি জানাই।

শ্রমিকরা আরও বলেন, পাটকল বন্ধ হওয়ার ৯০ দিনের মধ্যে শ্রমিকদের সকল পাওনা পরিশোধ করার কথা থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তা আদায় করছেনা। পাটকল বন্ধের পর বর্তমানে ৮ মাস চলছে। এমতাবস্থায় কর্মহীন শ্রমিকরা অনাহারে-অর্ধাহারে দিন কাটাচ্ছেন।

বক্তারা বলেন, পাটকল শ্রমিকদের কান্না শোনার যেন কেউ নেই। অথচ পাটকলগুলোর আধুনিয়াকায়ন করলেই পাটশিল্পে আর লোকসান গুনতে হবেনা। সেই সঙ্গে ১৯৭২ সালে বঙ্গবন্ধুর জাতীয়করন করা পাটশিল্পের পুরনো ঐতিহ্য ফিরে আসবে নতুনভাবে। এক্ষেত্রে প্রধান মন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর পাটশিল্পকে বাঁচিয়ে রাখার দায়িত্ব নিতে হবে বলে তার কাছেই আহবান জানানো হলো।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net