ঢাকা   ০৭:২৫:৪৫ এএম, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
শোক সংবাদ চন্দনাইশে আ.লীগের নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির প্রস্তুতি সভায় জসিম উদ্দিন আহমেদ এমপি নৈরাজ্যকারী, অগ্নিসন্ত্রাসীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান মাগুরার শ্রীপুরে তিনদিন ব্যাপী জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত ধানমন্ডিতে ‘মোরগ পোলাও খাইয়ে’ সোনার দোকান ফাঁকা শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর কর্ণফুলীতে জিপিএ-৫ প্রাপ্ত ৬৫ শিক্ষার্থীকে প্রেসক্লাবের সংবর্ধনা মাগুরায়  গণপ্রকৌশল দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ওর্্যালী অনুষ্ঠিত  সাতকানিয়ায় জমি বুঝিয়ে দেওয়ার নামে কোটি টাকা নেওয়ার অভিযোগ সচিবালয়ের পাশে মেট্রো স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ নোয়াখালীর কোম্পানীগঞ্জে হাসপাতাল থেকে ১৯ বছর বয়সী তরুণীর মরদেহ উদ্ধার 

ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২১
  • ২৮৫ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

নড়াইল আদালতে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে সাজার রায় প্রদান করার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। শনিবার বিকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের কাঁচপুর এলাকায় এ বিক্ষোভ মিছিল করা হয়।

বিক্ষোভ মিছিলটি কাচপুর বিসিক এলাকা থেকে শুরু হয়ে ওমর আলী উচ্চ বিদ্যালয়ের সামনে দিয়ে কাচপুর বাস স্টান্ড এসে শেষ হয়। এসময় মিছিলে অংশ নেয়া নেতাকর্মীরা রায়ের নিন্দা জানিয়ে বিভিন্ন ধরনের স্লোগান দেন।

বিক্ষোভ মিছিলে সোনারগাঁ থানা ছাত্রদল নেতা জাকারিয়া ভূঁইয়ার নেতৃত্বে উপজেলা ছাত্রদল নেতা শাহজালাল,আদনান সজল, সিফাত আদনান, আসিফ, তাইজুল,আকাশ, জসিম, জাহিদ, রাসেল, খোকা, কালাম, পৌর ছাত্রদল নেতা কাজী নাদিম, রনি, সজিব, প্রান্ত, সরকারি তোলারাম কলেজ ছাত্রদল নেতা ইমন, জেলা ছাত্রদল নেতা আল-আমিন, রুবেল, মহিব উল্লাহ, রাতুল সহ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলো।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি