1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
তিতাসের জগতপুর ইউনিয়ন বিএনপি'র কাউন্সিল সম্পন্ন - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ফয়সাল হত্যা মামলার আসামি জুয়েল কারাগারে কারিতাসের ত্রি-মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের নিয়ে কুমিল্লায় তথ্য অফিসের প্রেস ব্রিফিং আনোয়ারার এসিল্যান্ড বদলির আদেশ হলেও অদৃশ্য কারণে বহাল তবিয়তে, ভূমি সেবায় চরম ভোগান্তি  একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন এলাকার উন্নয়ন নয়, বিভিন্ন কমিটি নিয়ন্ত্রণেই ব্যস্ত এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া ভবিষ্যৎ আপনাদের, দেশ গড়ার নেতৃত্বও আপনাদের নিতে হবে: প্রধানমন্ত্রী ঢাবি শিক্ষিকাকে নিয়ে কুরুচিপূর্ণ পোস্ট কথিত সাংবাদিক মাসুদের বিরুদ্ধে, সামাজিক যোগাযোগমাধ্যমে নিন্দার ঝড় নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি নেতা জিয়াউল হক জিয়া’র মৃত্যু: রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া 

তিতাসের জগতপুর ইউনিয়ন বিএনপি’র কাউন্সিল সম্পন্ন

মোঃ জুয়েল রানা, তিতাসঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২১
  • ২২০ বার

কুমিল্লার তিতাস উপজেলার ২নং জগতপুর ইউনিয়ন বিএনপি’র কাউন্সিল শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। রবিবার (২১ ফেব্রুয়ারী) সকাল ১০টায় উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সালাউদ্দিন সরকারের জিয়ারকান্দিস্থ বাসভবনে এই কাউন্সিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠিত কাউন্সিলেে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন অত্র ইউনিয়নের সাবেক সভাপতি মো. আক্তারুল হক মাষ্টার, তিনি ছাতা (প্রতীক) নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে ১৪ ভোট পেয়ে নির্বাচিত হন। তাহার প্রতিদ্বন্দ্বী প্রার্থী আমিরুল হক মানিক প্রতীক (আনারস) তিনি পেয়েছেন ১৩ ভোট। সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মোঃ নুরুল ইসলাম, তিনি মাছ (প্রতীক) নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে ১৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাহার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ জসিম উদ্দিন প্রতীক (মোরগ) তিনি পেয়েছেন ১২ ভোট। সাংগঠনিক পদে নির্বাচিত হয়েছেন মোঃ মোর্শেদ আলম তাহার প্রতীক( সাইকেল) তিনি ১৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তাহার নিকটতম প্রতিদ্বন্দ্বী আমির হোসেন প্রতীক (কলস) তিনি পেয়েছেন ১০ ভোট।

উক্ত কাউন্সিলের সময় উপস্থিত ছিলেন, কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আক্তারুজ্জামান সরকার, উপজেলা বিএনপির সভাপতি মো. সালাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক উসমান গণি ভূঁইয়া, সিনিয়রসহ-সভাপতি ও নির্বাচন কমিশনার আলী হোসেন মোল্লা, নির্বাচন কমিশনার মো.আক্তারুজ্জামান, মুন্সী মোয়াজ্জেম হোসেন, জহিরুল ইসলাম জাদু, কাজী কবির হোসেন সেন্টু প্রমূখ।

অনুষ্ঠিত কাউন্সিলের ফলাফল বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেনকে জানালে তিনি নব নির্বাচিত তিন নেতাকে অভিনন্দন জানান এবং ইউনিয়নের দলের সকল পর্যায়ের নেতাদের সমন্বয়ে পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য নির্দেশনা প্রদান করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net