1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
তিতাসের মাছিমপুর হাই স্কুলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় জুলাই গণ অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের সাথে জামায়াতের মতবিনিময় সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  খুটাখালীতে সবুজ পাহাড় নুরানী মাদরাসায় হিফজের সবক প্রদান অনুষ্ঠান ফাহিম সব্যসাচী’র অন্তরে অচিন পাখি’ বই নিয়ে কুমিল্লায় পাঠ প্রতিক্রিয়া  লাকসামে স্বামীর পরকীয়ার জেরে স্ত্রীর আত্মহত্যা পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ভোটের আগের রাতেই স্থগিত সাতকানিয়া উপজেলা ক্রীড়া সংস্থার নির্বাচন সরকারি রাস্তার জায়গা দখলের অভিযোগ, পাল্টা দাবি জমির মালিকের চন্দনাইশ থানা পুলিশের অভিযানে ৩ আসামী গ্রেফতার। ঈদগাঁওয়ে দুই শিক্ষাপ্রতিষ্ঠানে ‘সততা স্টোর’ উদ্বোধন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক ইন্তেকাল করেছেন

তিতাসের মাছিমপুর হাই স্কুলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

মোঃ জুয়েল রানা, তিতাসঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২১
  • ২৭৮ বার

সারাদেশের ন্যায় যথাযোগ্য মর্যাদায় একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে কুমিল্লা তিতাস উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মাছিমপুর আর আর ইনস্টিটিউশন। এ উপলক্ষে রবিবার (২১ ফেব্রুয়ারী) বিদ্যালয় প্রাঙ্গণে সকাল ৮.০০ টায় আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অত্র বিদ্যালয় এর প্রধান শিক্ষক মো.মাহফুজুর রহমান চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি, নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা শ্রী শ্রী বাবু রাজ বিহারী পোদ্দার এর নাতি এবং শ্রী রাখাল চন্দ্র পোদ্দার এর সুযোগ্য পুত্র সন্তান আওয়ামীলীগ নেতা বিবেকানন্দ পোদ্দার বিবু। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী প্রধান শিক্ষক আবুল বাশার বকুল, অভিভাবক সদস্য জহিরুল ইসলাম, সাবেক শিক্ষক কবির আহমেদ মাষ্টার প্রমূখ।

এছাড়াও সহকারী শিক্ষক হাবিবুর রহমান এর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, খালেক মিয়া, আল-মামানু, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ সহ শিক্ষার্থীবৃৃন্দ।

এর আগে দিনের প্রথম প্রহরে বিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহফুজুর রহমান এর নেতৃত্ব সামাজিক দূরত্ব বজায় রেখে পুষ্পার্ঘ্য অর্পণ করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net