ঢাকা   ০৭:৫৪:৪০ এএম, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
শোক সংবাদ চন্দনাইশে আ.লীগের নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির প্রস্তুতি সভায় জসিম উদ্দিন আহমেদ এমপি নৈরাজ্যকারী, অগ্নিসন্ত্রাসীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান মাগুরার শ্রীপুরে তিনদিন ব্যাপী জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত ধানমন্ডিতে ‘মোরগ পোলাও খাইয়ে’ সোনার দোকান ফাঁকা শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর কর্ণফুলীতে জিপিএ-৫ প্রাপ্ত ৬৫ শিক্ষার্থীকে প্রেসক্লাবের সংবর্ধনা মাগুরায়  গণপ্রকৌশল দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ওর্্যালী অনুষ্ঠিত  সাতকানিয়ায় জমি বুঝিয়ে দেওয়ার নামে কোটি টাকা নেওয়ার অভিযোগ সচিবালয়ের পাশে মেট্রো স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ নোয়াখালীর কোম্পানীগঞ্জে হাসপাতাল থেকে ১৯ বছর বয়সী তরুণীর মরদেহ উদ্ধার 

দিনাজপুরে ট্রাকের ধাক্কায় ইজিবাইক আরোহী মা ও মেয়ে নিহত

রফিকুল ইসলাম ফুলাল দিনাজপুর প্রতিনিধি :

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারি, ২০২১
  • ২৬২ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

দিনাজপুর সদরের আনসার ক্লাবের সামনের ট্রাকের ধাক্কায় অটোবাইকের আরোহী মা ও মেয়ে নিহত ও অটো বাইক চালক গুরুত্বর আহত হয়েছে।

নিহতরা হলেন সদর উপজেলার চাঁদগঞ্জ এলাকার রেজাউল করিমের স্ত্রী শিল্পী আক্তার (৩৫) ও চার বছরের কন্যা শিশু সোহা মনি। তরিকুল ইসলাম নামের ইজিবাইক চালক গুরুতর আহত হয়েছেন। অটো-বাইক চালক তরিকুল ইসলাম(৪৫)কে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্ত্তি করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা সুত্রে জানা যায়, দিনাজপুর রংপুর মহাসড়কের আনসার ক্লাবের সামনে বৃহস্পতিবার বিকাল পৌনে চারটার সময় অটোবাইকে চাঁদগঞ্জ থেকে শহরের দিকে আসার সময় ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।

এসময় স্থানীয়রা তিনজনকে উদ্ধার করে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মা ও মেয়ের মৃত্যু হয়। অটো চালক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এব্যাপারে দিনাজপুর কোতয়ালী থানার ওসি মোজাফ্ফর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি