1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
দিনাজপুরের কোভিড-১৯ ভ্যাকসিন প্রদান কার্য্যক্রমের উদ্ধোধন - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
হাটহাজারী উপজেলা প্রশাসনের উদ্যোগে জুলাই শহিদ দিবস পালন বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী চন্দনাইশ থানার ত্রাণ কার্যক্রম নিয়ে উঠেছে নানা প্রশ্ন অর্থমন্ত্রী, সিটি মেয়র, ৪ এমপি, ডিসি ছিল মঞ্চে, চন্দনাইশে ত্রাণে মঞ্চ ভেঙ্গে পড়ে আহত-৪ কৃষকদের কথা ভেবে সরকার প্রতিটি ইউনিয়নে সবজি সংরক্ষণে মিনি হিমাগার প্রতিষ্ঠার পরিকল্পনা করেছে- বললেন কৃষি ও প্রাণিসম্পদ মন্ত্রী প্রত্যয় সংগঠনের ২০২৬–২৭ সালের নবগঠিত কেন্দ্রীয় কমিটির প্রথম সভা অনুষ্ঠিত ধর্মীয় সম্প্রীতি রক্ষায় সরকার অঙ্গীকারবদ্ধ: কুমিল্লায় কৃষিমন্ত্রী নবীগঞ্জে ধর্মীয় ভাবধারায় রথযাত্রা উৎসব পালন মাগুরায় যথাযথ মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত  নকলায় জুলাই শহিদ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত 

দিনাজপুরের কোভিড-১৯ ভ্যাকসিন প্রদান কার্য্যক্রমের উদ্ধোধন

রফিকুল ইসলাম ফুলাল দিনাজপুর প্রতিনিধি :

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২১
  • ২২৪ বার

কোভিড-১৯ প্রতিরোধে সারাদেশের ন্যায় আজ দিনাজপুরে শুরু হওয়া ভ্যাকসিন প্রদান অনুষ্ঠানের প্রথম দিনে করোনা ভ্যাকসিন গ্রহন করলেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি।

৭ ফেব্রুয়ারি রোববার সকালে দিনাজপুর এম আব্দুর রহিম এমপি কলেজ হাসপাতালের কোভিড-১৯ টিকাদান কেন্দ্রে প্রথম করোনা ভ্যাকসিন নিয়ে টিকা প্রদান কার্যক্রমের উদ্বোধন করলেন বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি । এরপরেই এখানে চিকিংসক ,নার্স, কর্মকতারা ভ্যাকসিন নেন। পরে দিনাজপুর জেনারেল হাসপাতালেও করোনা ভ্যাকসিন দেয়া কার্য্যক্রম শুরু হয়।

এ উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় হুইপ ইকবালুর রহিম বলেন, বিশ্বের মানুষের পাশাপাশি করোনা আতঙ্কে বাংলাদেশের মানুষ যখন ভীত হয়ে পড়েছিল আতঙ্কিত ছিল সেই মুহূর্ত একটি মহল বিভ্রান্তিকর মিথ্যাচার দিয়ে মানুষকে আরো বেশি আতঙ্কিত করবার চেষ্টা করেছে। এই সংকটকালীন মুহূর্ত একশ্রেণীর মানুষ করোনা ভ্যাকসিন নিয়ে রাজনীতি করবার চেষ্টা করেছে। তিনি বলেন, আজ উন্নত দেশগুলির পাশাপাশি প্রায় সমসাময়িক সময়ে বাংলাদেশে করোনা প্রতিষেধক ভ্যাকসিন বিনামূল্যে প্রদান করা হচ্ছে। এটি জননেত্রী শেখ হাসিনার দূরদর্শী সম্পন্ন নেতৃত্বের কারণে সম্ভব হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডা: আব্দুল কুদ্দুস,পুলিশ সুপার আনোয়ার হোসেন, মেডিকেল করেজের অধ্যক্ষ ডা: নাদির হোসেন, হাসপাতালের পরিচালক ডা: শাহ মোজাহেদুল ইসলামসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।

দিনাজপুর জেলা সিভিল সার্জন ডা: আব্দুল কুদ্দুস জানান,জেলায় প্রথম পর্যায়ে মোট ৪৫ হাজার মানুষকে করোনা ভ্যাকসিন দেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net